বাল্যবিয়ে রোধে গণমাধ্যমের ভূমিকা জরুরি: বিএনএসকে সভাপতি
বাল্যবিয়ে শুধু নারীর নয়, গোটা সমাজের জন্যই ক্ষতিকর বলে মনে করেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের (বিএনএসকে) সভাপতি নাসিমুন আরা হক মিনু। হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, বাল্যবিয়ে হলে কর্মশক্তি হিসেবে নারীর অংশগ্রহণ কমে যায় এবং অনেকের স্বাভাবিক জীবনও এর কারণে বাধাগ্রস্ত হয়। বাল্যবিয়েকে উৎসাহিত করার প্রবণতার বিরুদ্ধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তিনি।