Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সাময়িকী

নির্মল বাতাস আমার অধিকার

শিশু হিসেবে আমার একটাই দাবি, ঢাকার বায়ুদূষণ সংকট থেকে আমাদের দ্রুত রক্ষা করুন।

নির্মল বাতাস আমার অধিকার

ফাহিম মুনতাসির নাবিল ফাহিম মুনতাসির নাবিল

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2025, 06:17 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

রাজধানী ঢাকায় আছি এক বছরেরও বেশি সময় ধরে। তবে আমার জন্ম ও বেড়ে ওঠা সবুজে মোড়া মেহেরপুর শহরে।

শৈশব-কিশোরের দিনগুলো মনে পড়লেই কল্পনায় ভেসে ওঠে নিরিবিলি আর শান্ত একটি শহরের দৃশ্য, যেখানে বাইরে গেলে নির্মল বাতাসের স্পর্শ পেতাম।

তবে ঢাকায় এসে সেই অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে গেছে। বাসা থেকে বের হলেই দুর্গন্ধ আর ধুলায় ভরা অস্বাস্থ্যকর বাতাস যেন প্রতিদিনের সঙ্গী। এর সঙ্গে অসহনীয় যানজট ও শব্দদূষণের খড়গ তো আছেই।

মাঝে মাঝেই মনে হয়, ঢাকার দূষিত বায়ু প্রতিদিন আমাদের দেহ আর মনকে ধীরে ধীরে জটিলতার দিকে ঠেলে দিচ্ছে। মফস্বলে থাকলে যতটা সুস্থ থাকা সম্ভব, এই শহরে সেটা অকল্পনীয়।

মেহেরপুরে যখন বাইরে বের হতাম, যে বাতাস শরীরে লেগে থাকত তা ছিল সম্পূর্ণ মুক্ত ও স্বস্তিদায়ক। কিন্তু ঢাকায় এসে প্রথমবার বুঝেছি, যে বাতাসে আমি শ্বাস নিচ্ছি তা মোটেও শুদ্ধ নয়, বরং ক্লান্তিকর ও অসহনীয়। যতক্ষণ বাইরে থাকি, শরীরে ক্লান্তি ও অস্বস্তি তত বেশি ভর করে। অনেক সময় শ্বাসেও চাপ অনুভূত হয়।

একজন শিশু হিসেবে আমার একটাই দাবি ও আন্তরিক আহবান, ঢাকার বায়ুদূষণ সংকট থেকে আমাদের দ্রুত রক্ষা করুন। বায়ুদূষণ বন্ধে রাষ্ট্র যেন কার্যকর ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণ করে। নির্মল বাতাস আমাদের জন্মগত অধিকার, এটি আমাদের ভবিষ্যতের জন্যও অপরিহার্য।

প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।

এ সম্পর্কিত খবর
ধুলা-ধোঁয়ার শহরে নিঃশ্বাসেই বিপদ শিশুদের!
ধুলা-ধোঁয়ার শহরে নিঃশ্বাসেই বিপদ শিশুদের!
ঢাকার বাতাস কেন নির্মল নয়?
ঢাকার বাতাস কেন নির্মল নয়?
ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি, শঙ্কা ও প্রতিকার
ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি, শঙ্কা ও প্রতিকার
বায়ুদূষণে বিপন্ন যেন শিশুর ভবিষ্যৎ!
বায়ুদূষণে বিপন্ন যেন শিশুর ভবিষ্যৎ!

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24