Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
অন্য চোখে

ঘোড়া যেভাবে মানুষের সঙ্গী হল

গবেষণায় দেখা যায়, প্রায় ৪ হাজার ২০০ বছর আগে ইউরেশিয়াজুড়ে আধুনিক গৃহপালিত ঘোড়ার একটি বংশধারা দ্রুত ছড়িয়ে পড়ে।

ঘোড়া যেভাবে মানুষের সঙ্গী হল

আসিফ হাসান

Published : 14 Oct 2026, 02:00 PM

Updated : 14 Oct 2026, 12:28 PM

ঘোড়া বহুদিন ধরেই মানুষের জীবনের অংশ। যাতায়াত, কৃষিকাজ, যুদ্ধ থেকে শুরু করে নানা কাজে এই প্রাণীর ব্যবহার হয়েছে যুগের পর যুগ। কিন্তু এই সম্পর্ক একদিনে গড়ে ওঠেনি। হাজার বছরের ইতিহাস জড়িয়ে আছে মানুষ আর ঘোড়ার এই পথচলার সঙ্গে।

২০২৪ সালে বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচারে প্রকাশিত একটি গবেষণায় প্রায় ৪৭৫টি প্রাচীন ঘোড়ার জিনোম বিশ্লেষণ করা হয়।

গবেষণায় দেখা যায়, প্রায় ৪ হাজার ২০০ বছর আগে ইউরেশিয়াজুড়ে আধুনিক গৃহপালিত ঘোড়ার একটি বংশধারা দ্রুত ছড়িয়ে পড়ে। গবেষকদের মতে, ওই সময় থেকেই মানুষের যাতায়াতে ঘোড়ার ব্যবহার ব্যাপকভাবে বাড়তে শুরু করে। এর ফলে মানুষের চলাচল, বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসে।

তবে গল্পের শুরু আরও আগে। একই গবেষণার ভিত্তিতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানায়, প্রায় ৫ হাজার ৫০০ বছর আগে কাজাখস্তানের বোটাই সংস্কৃতির মানুষ ঘোড়া পালন করত।

তবে সেই ঘোড়াগুলো থেকে আজকের গৃহপালিত ঘোড়ার উৎপত্তি হয়নি। বরং বর্তমানে বিশ্বের সব গৃহপালিত ঘোড়ার উৎপত্তি প্রায় ৪ হাজার ৭০০ বছর আগে পশ্চিম রাশিয়ার স্টেপ অঞ্চলে গড়ে ওঠা একটি বংশধারা থেকে, যা পরে দ্রুত ইউরেশিয়াজুড়ে ছড়িয়ে পড়ে।

এদিকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও জানায়, শতাব্দীর পর শতাব্দী ধরে ঘোড়া মানুষের যাতায়াত, কৃষিকাজ, ভার বহন এবং সামরিক কাজে ব্যবহৃত হয়ে আসছে। আজও বিশ্বের বিভিন্ন অঞ্চলে ক্রীড়া, পর্যটন এবং নানা কর্মক্ষেত্রে ঘোড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: গাজীপুর।
এ সম্পর্কিত খবর
কম ঘুমিয়ে পড়াশোনা নয়
কম ঘুমিয়ে পড়াশোনা নয়
শরীরে পানির ঘাটতি হলে যেসব লক্ষণ দেখা দেয়
শরীরে পানির ঘাটতি হলে যেসব লক্ষণ দেখা দেয়
বুলিং শিশুর মনে যেভাবে প্রভাব ফেলে
বুলিং শিশুর মনে যেভাবে প্রভাব ফেলে
বন উজাড়ে ঘরছাড়া হয় বন্য প্রাণীরা
বন উজাড়ে ঘরছাড়া হয় বন্য প্রাণীরা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24