বড় কাটরা শাহ সুজার বসবাসের প্রাসাদ হিসেবে নির্মিত হয়েছিল।
Published : 28 Nov 2026, 05:40 PM
পুরান ঢাকার চকবাজারের দক্ষিণে বুড়িগঙ্গার তীরে বড় কাটরার অবস্থান। ঢাকায় মোগল আমলের স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন এটি।
১৬৪৪ - ১৬৪৬ সালের দিকে এটি নির্মাণ করা হয় বলে ধারণা করা হয়। মোগল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার নির্দেশে তার রাজস্ব কর্মকর্তা মীর আবুল কাসিম এটি নির্মাণ করেন।
বড় কাটরা শাহ সুজার বসবাসের প্রাসাদ হিসেবে নির্মিত হয়েছিল। তবে এটি পরবর্তীতে আর প্রাসাদ হিসেবে ব্যবহৃত হয়নি। স্থাপনাটি সরাইখানা হিসেবে ব্যবহৃত হয়।
আয়তাকার নকশায় নির্মিত ভবনটির মাঝখানে ছিল একটি খোলা প্রাঙ্গণ। প্রাঙ্গণের চারপাশে ছিল বিভিন্ন কক্ষ। এর উত্তর ও দক্ষিণ দিকে দুটি প্রধান প্রবেশপথ ছিল।
বড় কাটরার সঙ্গে যুক্ত ছিল ২২টি দোকান। এসব দোকান থেকে পাওয়া অর্থ স্থাপনাটির রক্ষণাবেক্ষণ এবং দরিদ্র ও পথচারীদের কল্যাণে ব্যয় করার ব্যবস্থা ছিল।
সময়ের সঙ্গে বড় কাটরার অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে এর কিছু অংশ টিকে আছে। তবু স্থাপনাটি ঢাকার মোগল আমলের ইতিহাস ও স্থাপত্যের গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে আছে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।