Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
অন্য চোখে

বুড়িগঙ্গার তীরে দেড়শ বছরের পুরোনো লালকুঠি

প্রায় দেড়শ বছরের পুরোনো ভবনটি একসময় ছিল ঢাকার সাংস্কৃতিক আয়োজন ও সামাজিক যোগাযোগের অন্যতম কেন্দ্র।

বুড়িগঙ্গার তীরে দেড়শ বছরের পুরোনো লালকুঠি

সাফওয়ান আহমেদ

Published : 28 Nov 2026, 06:00 PM

Updated : 28 Nov 2026, 03:47 PM

পুরান ঢাকার ওয়াইজ ঘাটে বুড়িগঙ্গার তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে লাল ইটের একটি ঐতিহাসিক ভবন। নর্থব্রুক হল নামে পরিচিত এই স্থাপনা সাধারণ মানুষের কাছে লালকুঠি হিসেবেই বেশি পরিচিত। 

প্রায় দেড়শ বছরের পুরোনো ভবনটি একসময় ছিল ঢাকার সাংস্কৃতিক আয়োজন ও সামাজিক যোগাযোগের অন্যতম কেন্দ্র।

জানা যায়, ১৮৭৪ সালে ব্রিটিশ শাসনামলে নির্মিত হয় লালকুঠি। তৎকালীন ব্রিটিশ গভর্নর লর্ড নর্থব্রুকের নাম অনুসারে ভবনটির নাম রাখা হয় নর্থব্রুক হল। তবে লাল ইটের গাঁথুনির কারণে মানুষের মুখে মুখে এর নাম হয়ে ওঠে লালকুঠি। সে সময় এটি টাউন হল নামেও পরিচিত ছিল।

ভিক্টোরীয় স্থাপত্যশৈলীতে নির্মিত এই ভবন ঘিরে একসময় জমে উঠত নাটক, গান ও নৃত্যানুষ্ঠান। ঢাকার জমিদার, বণিক ও সংস্কৃতিপ্রেমীদের আনাগোনায় মুখর থাকত প্রাঙ্গণটি। সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক আলোচনা এবং সভা সমাবেশেরও জায়গা ছিল এটি।

লালকুঠির সঙ্গে জড়িয়ে আছে ঢাকার ইতিহাসের নানা স্মৃতি। এই ভবনেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সংবর্ধনা দিয়েছিল ঢাকা পৌরসভা। সে সময়ের সাংস্কৃতিক চর্চা ও নগরজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর সাক্ষী হয়ে আছে স্থাপনাটি।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
প্রায় ৪০০ বছরের পুরোনো বড় কাটরা
প্রায় ৪০০ বছরের পুরোনো বড় কাটরা
কবি-সাহিত্যিকদের আড্ডার সেই বিউটি বোর্ডিং
কবি-সাহিত্যিকদের আড্ডার সেই বিউটি বোর্ডিং
যুদ্ধবিমান থেকে অ্যাকুয়ারিয়াম, এক জায়গায় কত কী
যুদ্ধবিমান থেকে অ্যাকুয়ারিয়াম, এক জায়গায় কত কী
যে জাদুঘরে সংরক্ষিত একাত্তরের স্মৃতি
যে জাদুঘরে সংরক্ষিত একাত্তরের স্মৃতি

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24