Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
অন্য চোখে

কবি-সাহিত্যিকদের আড্ডার সেই বিউটি বোর্ডিং

পুরোনো দোতলা বাড়িটি শুধু আবাসিক হোটেল ও রেস্তোরাঁ হিসেবেই নয়, বাংলাদেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও রাজনৈতিক ইতিহাসের সাক্ষী হিসেবেও পরিচিত।

কবি-সাহিত্যিকদের আড্ডার সেই বিউটি বোর্ডিং

সাফওয়ান আহমেদ

Published : 28 Nov 2026, 05:20 PM

Updated : 28 Nov 2026, 03:38 PM

১ঢাকার প্রকাশনা ও মুদ্রণশিল্পের অন্যতম কেন্দ্র বাংলাবাজার। সেখান থেকে একটু এগিয়ে শ্রীশচন্দ্র লেনে দাঁড়িয়ে আছে বিউটি বোর্ডিং।

পুরোনো দোতলা বাড়িটি শুধু আবাসিক হোটেল ও রেস্তোরাঁ হিসেবেই নয়, বাংলাদেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও রাজনৈতিক ইতিহাসের সাক্ষী হিসেবেও পরিচিত।

জানা যায়, বিউটি বোর্ডিংয়ের যাত্রা শুরু ১৯৪৯ সালে। দুই ভাই প্রহ্লাদ চন্দ্র সাহা ও নলিনী মোহন সাহা সেখানে একটি আবাসিক হোটেল ও রেস্তোরাঁ চালু করেন। নলিনী মোহন সাহার বড় মেয়ে বিউটির নামে প্রতিষ্ঠানটির নাম রাখা হয় বিউটি বোর্ডিং।

শুরু থেকেই এখানে অতিথিদের থাকার পাশাপাশি খাবারের ব্যবস্থাও ছিল। ছোট-বড় মিলিয়ে রয়েছে ২০টির বেশি থাকার কক্ষ।

তবে আবাসিক হোটেল ও রেস্তোরাঁর পরিচয় ছাপিয়ে একসময় এটি হয়ে ওঠে কবি, সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের আড্ডার অন্যতম কেন্দ্র। বাংলাবাজারের প্রকাশনা ও মুদ্রণশিল্পের সঙ্গে যুক্ত অনেক মানুষও নিয়মিত এখানে আসতেন।

বিউটি বোর্ডিংয়ের দেয়ালে ঝুলে থাকা তথ্যফলক থেকে জানা যায়, এখানে যাতায়াত করতেন কবি শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, আল মাহমুদ, নির্মলেন্দু গুণ ও শহীদ কাদরীর মতো কবি-সাহিত্যিকেরা। এসেছেন লেখক, সাংবাদিক, শিল্পী, অভিনেতা ও চলচ্চিত্রকারেরাও।

শুধু শিল্প-সাহিত্যের স্মৃতিই নয়, মুক্তিযুদ্ধের বেদনাবিধুর ইতিহাসও বহন করছে বিউটি বোর্ডিং। ১৯৭১ সালের ২৮ মার্চ পাকিস্তানি সেনাবাহিনী এখানে হামলা চালায়। ওই হামলায় বিউটি বোর্ডিংয়ের প্রতিষ্ঠাতা প্রহ্লাদ চন্দ্র সাহাসহ ১৭ জন শহীদ হন।

হামলার পর প্রহ্লাদ চন্দ্র সাহার পরিবার ভারতে চলে যায়। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে তার স্ত্রী প্রতিভা সাহা দুই ছেলে সমর সাহা ও তারক সাহাকে নিয়ে দেশে ফিরে আবার বিউটি বোর্ডিং চালু করেন।

সময়ের সঙ্গে বিউটি বোর্ডিংয়ের সেই জমজমাট আড্ডা অনেকটাই কমে এসেছে। তবে এর ঐতিহ্য এখনো মানুষকে টানে। স্বল্প খরচে থাকার পাশাপাশি এখানে এখনো খাবারের ব্যবস্থা রয়েছে।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
যুদ্ধবিমান থেকে অ্যাকুয়ারিয়াম, এক জায়গায় কত কী
যুদ্ধবিমান থেকে অ্যাকুয়ারিয়াম, এক জায়গায় কত কী
যে জাদুঘরে সংরক্ষিত একাত্তরের স্মৃতি
যে জাদুঘরে সংরক্ষিত একাত্তরের স্মৃতি
মহাকাশের নানা বিস্ময় নভোথিয়েটারে
মহাকাশের নানা বিস্ময় নভোথিয়েটারে
ছোট কাটরা: মোগল স্থাপত্যের জীর্ণ এক নিদর্শন
ছোট কাটরা: মোগল স্থাপত্যের জীর্ণ এক নিদর্শন

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24