বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, শিশুর ছয় মাস বয়স হলে মায়ের দুধের পাশাপাশি পরিপূরক খাবার দিতে শুরু করা উচিত।
Published : 30 Sep 2026, 06:55 PM
শিশুদের পছন্দের ফলের মধ্যে কলা অন্যতম। পাকা কলা নরম হওয়ায় বয়স অনুযায়ী শিশুদের খাবারের অংশ হিসেবে এটি দেওয়া যেতে পারে। তবে শিশুর বয়স ও খাওয়ার সক্ষমতা অনুযায়ী খাবারের ধরন ও পরিমাণ ঠিক করা জরুরি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, শিশুর ছয় মাস বয়স হলে মায়ের দুধের পাশাপাশি পরিপূরক খাবার দিতে শুরু করা উচিত। পরিপূরক খাবারের অংশ হিসেবে শিশুকে কলা খাওয়ানো যেতে পারে।
কলা পটাশিয়ামের একটি উৎস আর পটাশিয়াম শরীরের জন্য প্রয়োজনীয় একটি খনিজ উপাদান। তাই কলা শিশুর পটাশিয়ামের চাহিদা মেটাতে পারে।
তবে শুধু কলা খেলেই শিশুর প্রয়োজনীয় সব পুষ্টি পাওয়া যায় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছয় মাস থেকে ২৩ মাস বয়সী শিশুদের বৈচিত্র্যময় খাবার দেওয়ার পরামর্শ দিয়েছে।
তাই প্রতিদিনের খাবারে ফল ও শাকসবজির পাশাপাশি বয়স অনুযায়ী মাছ, মাংস বা ডিমের মত প্রাণিজ খাবারও রাখা উচিত।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: ঢাকা।