Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
অন্য চোখে

অতিরিক্ত শব্দ শিশুদের মনোযোগে কতটা প্রভাব ফেলে?

গবেষণাগুলো থেকে বোঝা যায়, শব্দদূষণ শিশুদের মনোযোগ ও শেখার পরিবেশের জন্য উদ্বেগের বিষয়।

অতিরিক্ত শব্দ শিশুদের মনোযোগে কতটা প্রভাব ফেলে?

মাহিন আহমেদ

Published : 01 Nov 2026, 06:30 PM

Updated : 01 Nov 2026, 05:06 PM

শ্রেণিকক্ষে পড়ার সময় শিশুদের মনোযোগ ধরে রাখা জরুরি। কিন্তু আশপাশে অতিরিক্ত শব্দ হলে পড়ায় মনোযোগ দেওয়া কঠিন হতে পারে। গবেষণায়ও শিশুদের শেখার ওপর শব্দের এমন প্রভাবের কথা উঠে এসেছে।

রাজশাহী শহরের আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি গবেষণা করা হয়।২০২৩ সালে ইকোলজি জার্নালে প্রকাশিত গবেষণাটিতে দেখা যায়, বিদ্যালয়গুলোতে শব্দের গড় মাত্রা ছিল ৭৪ দশমিক ১ থেকে ৮০ দশমিক ১ ডেসিবেল।

গবেষণায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫১ দশমিক ৭ শতাংশ জানায়, শব্দের কারণে পাঠে মনোযোগ দিতে তাদের অসুবিধা হয়।

শব্দের কারণে শিশুদের শেখার ক্ষেত্রে কী ধরনের সমস্যা হতে পারে, তা নিয়েও গবেষণা হয়েছে। এনভায়রনমেন্ট অ্যান্ড বিহেভিয়ার সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণা পর্যালোচনায় দেখা যায়, কথাবার্তার শব্দ শিশুদের মৌখিক তথ্য মনে রাখার ক্ষমতায় বাধা সৃষ্টি করতে পারে। পরিবেশের অন্যান্য শব্দও পড়ার দক্ষতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

গবেষণাগুলো থেকে বোঝা যায়, শব্দদূষণ শিশুদের মনোযোগ ও শেখার পরিবেশের জন্য উদ্বেগের বিষয়। তাই বিদ্যালয়ের আশপাশে অপ্রয়োজনীয় হর্ন ও অতিরিক্ত শব্দ নিয়ন্ত্রণ করা জরুরি।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: গাজীপুর।
এ সম্পর্কিত খবর
প্রায় ৬০০ বছরের পুরোনো বিনত বিবির মসজিদ
প্রায় ৬০০ বছরের পুরোনো বিনত বিবির মসজিদ
তিন নেতার মাজারে যারা শায়িত
তিন নেতার মাজারে যারা শায়িত
ঢাকায় গাছের পরিমাণ কি যথেষ্ট?
ঢাকায় গাছের পরিমাণ কি যথেষ্ট?
পুষ্টিকর নাশতায় শুরু হোক শিশুর দিন
পুষ্টিকর নাশতায় শুরু হোক শিশুর দিন

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24