তিন নেতা ভিন্ন ভিন্ন সময়ে মারা যান। তাদের মধ্যে প্রথম মারা যান শেরেবাংলা এ কে ফজলুল হক।
Published : 12 Nov 2026, 05:43 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর পেরিয়ে সামনে এগোতেই ঢাকা গেইটের কাছে চোখে পড়বে ‘তিন নেতার মাজার’ নামের একটি স্থাপনা। নাম শুনে মনে হতে পারে জেলহত্যা দিবসে নিহত জাতীয় চার নেতার তিনজনকে হয়ত এখানে সমাহিত করা হয়েছে।
তবে বিষয়টি তা নয়। এখানে সমাহিত তিন নেতা হলেন বাংলাদেশের স্বাধীনতার আগের সময়ের গুরুত্বপূর্ণ রাজনীতিক।
তারা হলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন ও শেরেবাংলা এ কে ফজলুল হক।
তিন নেতার মধ্যে এ কে ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী। ১৯৫৪ সালে তিনি পূর্ব বাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেন। বাংলার মানুষের কাছে তিনি শেরেবাংলা নামে পরিচিত ছিলেন।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী ১৯৫৬ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী ছিলেন। অন্যদিকে, ঢাকার নবাব পরিবারের সন্তান খাজা নাজিমুদ্দিন ছিলেন পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী। তিনি ১৯৫১ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।
তিন নেতা ভিন্ন ভিন্ন সময়ে মারা যান। তাদের মধ্যে প্রথম মারা যান শেরেবাংলা এ কে ফজলুল হক। তাকে প্রথম এখানে সমাহিত করা হয়। পরে অন্য দুই নেতাকেও তার সমাধির পাশে সমাহিত করা হয়।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।