Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
অন্য চোখে

পুষ্টিকর নাশতায় শুরু হোক শিশুর দিন

বাংলাদেশের পরিচিত খাবার দিয়েও পুষ্টিকর নাশতা তৈরি করা সম্ভব।

পুষ্টিকর নাশতায় শুরু হোক শিশুর দিন

মাহির নেহাল

Published : 01 Nov 2026, 05:30 PM

Updated : 01 Nov 2026, 04:35 PM

সকালে ঘুম থেকে উঠে বিদ্যালয়ে যাওয়া, পড়াশোনা করা কিংবা খেলাধুলা করা; শিশুদের দিনের শুরুতেই নানা কাজ থাকে। তাই দিনের শুরুতে কী খাবার খাওয়া হচ্ছে তা গুরুত্বপূর্ণ।

ইউনিসেফের পরামর্শ অনুযায়ী, শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। সকালের নাশতায় এমন খাবার রাখা ভালো যেগুলো থেকে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায়। যেমন, রুটি বা ভাতের সঙ্গে ডিম কিংবা ডাল, পাশাপাশি ফল বা সবজি।

বাংলাদেশের পরিচিত খাবার দিয়েও পুষ্টিকর নাশতা তৈরি করা সম্ভব। যেমন, রুটির সঙ্গে ডিম ও কলা, সবজি দিয়ে খিচুড়ি কিংবা চিড়া ও দুধের সঙ্গে মৌসুমি ফল। প্রতিদিন একই খাবার না দিয়ে খাবারে বৈচিত্র্য রাখার চেষ্টা করা যেতে পারে।

ইউনিসেফ শিশুদের সকালের নাশতায় পুষ্টিকর খাবার বেছে নেওয়ার পাশাপাশি অতিরিক্ত চিনি থাকা খাবারের বদলে পুষ্টিসমৃদ্ধ খাবার দেওয়ার পরামর্শ দেয়। তাই অতিরিক্ত চিনিযুক্ত সিরিয়াল, মিষ্টি খাবার বা পেস্ট্রির পরিবর্তে তাজা ফল, চিনি ছাড়া টক দই কিংবা ঘরে তৈরি খাবার বেছে নেওয়া যেতে পারে।

তবে সব শিশুর খাবারের চাহিদা এক নয়। বয়স, শারীরিক অবস্থা ও খাবারে অ্যালার্জির বিষয়টি বিবেচনা করে নাশতা ঠিক করা প্রয়োজন। ছোট শিশুদের ক্ষেত্রে খাবারের ধরন ও পরিমাণ বয়স অনুযায়ী হওয়া জরুরি।

প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: কিশোরগঞ্জ।
এ সম্পর্কিত খবর
ঢাকায় গাছের পরিমাণ কি যথেষ্ট?
ঢাকায় গাছের পরিমাণ কি যথেষ্ট?
মাসিকের সময় স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
মাসিকের সময় স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
প্লাস্টিকের সুবিধা দেখি, ক্ষতির কথা ভাবি কি?
প্লাস্টিক বর্জ্যর রয়েছে ভিন্নতা, তাই রাখা হচ্ছে আলাদা করে
গৃহকর্মে শিশুরা কতটা নিরাপদ?
গৃহকর্মে শিশুরা কতটা নিরাপদ?

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24