শহরে গাছপালা কম থাকলে গরমের প্রভাবও বাড়তে পারে।
Published : 30 Sep 2026, 06:10 PM
শহরের রাস্তাঘাট, ভবন আর ব্যস্ততার মাঝে গাছ একটু স্বস্তির জায়গা তৈরি করে। কিন্তু শহরে গাছ ও সবুজ জায়গা কমে গেলে শুধু সৌন্দর্যই কমে না, এর প্রভাব পড়ে মানুষের জীবনেও।
ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, শহরের সবুজ জায়গা শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব জায়গা শিশুদের খেলাধুলা, শারীরিক কর্মকাণ্ড ও সামাজিক যোগাযোগের সুযোগও তৈরি করে।
শহরে গাছপালা কম থাকলে গরমের প্রভাবও বাড়তে পারে। ইউনিসেফ বলছে, গাছের পরিমাণ কম থাকা শহরের তাপমাত্রা বাড়াতে পারে। তাই শিশুদের জন্য স্কুল ও খেলার জায়গায় গাছের ছায়া ও সবুজ জায়গা রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
গাছ বাতাস পরিষ্কার করতেও সাহায্য করে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির এক প্রতিবেদনে বলা হয়েছে, শহরের গাছ বায়ুদূষণ ও তাপ কমাতে এবং বৃষ্টির পানি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে।
এ ছাড়া শহরের পরিবেশ ঠান্ডা রাখা, বায়ুদূষণ কমানো এবং মানুষের শারীরিক ও মানসিক সুস্থতায়ও গাছপালার ভূমিকার কথা জানা যায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য থেকেও।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: গাজীপুর।