জানা যায়, ১৯৬০ সালে এই মসজিদের নির্মাণকাজ শুরু হয়।
Published : 22 Sep 2026, 11:20 AM
রাজধানীর পল্টনে দাঁড়িয়ে আছে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম।
জানা যায়, ১৯৬০ সালে এই মসজিদের নির্মাণকাজ শুরু হয়।
বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের তথ্য অনুযায়ী, পাকিস্তানের শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানি মসজিদটি নির্মাণের উদ্যোগ নেন। আর সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ১৯৫৯ সালে গঠন করা হয় বায়তুল মোকাররম মসজিদ সোসাইটি।
বায়তুল মোকাররমে একসঙ্গে প্রায় ৪০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। নারীদের জন্যও রয়েছে আলাদা নামাজের ব্যবস্থা।
ভেতরের পরিবেশ বেশ খোলামেলা। আলো ও বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।
নামাজ আদায়ের পাশাপাশি মসজিদটি দেখতে অনেক মানুষ এখানে আসেন।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।