মাসিকের সময় পর্যাপ্ত পানি পান করা ও পুষ্টিকর খাবার খাওয়াও গুরুত্বপূর্ণ।
Published : 29 Oct 2026, 08:00 PM
মাসিকের সময় পরিচ্ছন্ন থাকা ও শরীরের যত্ন নেওয়া জরুরি। এ সময় নিয়মিত প্যাড পরিবর্তন করতে হবে, দীর্ঘক্ষণ একই প্যাড ব্যবহার করা উচিত নয়।
ইউনিসেফের তথ্য অনুযায়ী, একবার ব্যবহারযোগ্য প্যাড সাধারণত চার থেকে ছয় ঘণ্টা পর পরিবর্তন করা উচিত। তবে রক্তপাত বেশি হলে আরও আগেই প্যাড পরিবর্তন করতে হবে।
প্যাড পরিবর্তনের আগে ও পরে সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়া ভালো। এতে হাতে থাকা জীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি কমে।
মাসিকের সময় যৌনাঙ্গের বাইরের অংশ পরিষ্কার রাখাও জরুরি। এ অংশ পরিষ্কার করতে পানি ব্যবহার করা যায়। তবে সুগন্ধিযুক্ত সাবান, স্প্রে বা অন্য কোনো সুগন্ধিযুক্ত পণ্য ব্যবহার না করাই ভালো। এসব পণ্য সংবেদনশীল ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে।
মাসিকের সময় পর্যাপ্ত পানি পান করা ও পুষ্টিকর খাবার খাওয়াও গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী, সুস্থ থাকতে সুষম ও বৈচিত্র্যপূর্ণ খাবার খাওয়া প্রয়োজন। তাই খাবারের তালিকায় শাকসবজি, ফলমূল, ডাল ও ডিমের মত পুষ্টিকর খাবার রাখা যেতে পারে।
মাসিক কোনো অসুস্থতা নয়, লজ্জারও বিষয় নয়। এ সময় পরিচ্ছন্ন থাকা, প্রয়োজন অনুযায়ী বিশ্রাম নেওয়া এবং শরীরের পরিবর্তন সম্পর্কে সচেতন থাকা জরুরি।
অতিরিক্ত রক্তপাত, অসহ্য ব্যথা বা অন্য কোনো অস্বাভাবিক সমস্যা হলে অভিভাবক বা স্বাস্থ্যকর্মীর সঙ্গে কথা বলা উচিত।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: শেরপুর।