Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
অন্য চোখে

যেভাবে এল বিশ্ব বাঁশ দিবস

ডব্লিউবিওর মতে, বাঁশ প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও পুনরুদ্ধারে ভূমিকা রাখতে পারে।

যেভাবে এল বিশ্ব বাঁশ দিবস

মাহিন আহমেদ

Published : 18 Sep 2026, 06:56 PM

Updated : 18 Sep 2026, 06:56 PM

বিশ্বের অনেক দেশেই ১৮ সেপ্টেম্বর পালন করা হয় বিশ্ব বাঁশ দিবস। কিন্তু কীভাবে এল এই দিবস? আর বাঁশকে ঘিরে একটি বিশেষ দিন পালনের প্রয়োজনই বা কেন হল?

জানা যায়, ২০০৯ সালে থাইল্যান্ডের ব্যাংককে বসে অষ্টম বিশ্ব বাঁশ কংগ্রেস। ওয়ার্ল্ড বাঁশ অর্গানাইজেশনের (ডব্লিউবিও) আয়োজনে অনুষ্ঠিত ওই কংগ্রেসের সময় ১৮ সেপ্টেম্বরকে বিশ্ব বাঁশ দিবস হিসেবে ঘোষণা করা হয়। 

ডব্লিউবিওর মতে, বাঁশ প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও পুনরুদ্ধারে ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এটি টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে কাজে আসতে পারে। বাঁশের এই সম্ভাবনা সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বাড়ানোই বাঁশ দিবস পালনের অন্যতম উদ্দেশ্য।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য বলছে, নির্মাণ, জ্বালানি, কাগজ, হস্তশিল্প ও খাদ্যসহ নানা কাজে বাঁশ ব্যবহৃত হয়। মাটি ও পানি সংরক্ষণ, ভূমি পুনরুদ্ধার এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতেও বাঁশের ভূমিকা রয়েছে।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
বাড়িতে ছোট বাগান যেসব সুবিধা দেয়
বাড়িতে ছোট বাগান যেসব সুবিধা দেয়
মাসিকের দিনগুলোতে স্বস্তি দেবে যেসব খাবার
মাসিকের দিনগুলোতে স্বস্তি দেবে যেসব খাবার
সাইক্লিংয়ে শিশুর যেসব উপকার হয়
সাইক্লিংয়ে শিশুর যেসব উপকার হয়
নিয়মিত হাঁটলে যে উপকারগুলো হয়
নিয়মিত হাঁটলে যে উপকারগুলো হয়

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24