গবেষকরা বলছেন, সুস্থ ও স্বাভাবিক জীবন নিশ্চিত করতে ঘুমের দিকে মনোযোগী হওয়া অত্যন্ত জরুরি।
Published : 30 Sep 2026, 12:55 PM
কিশোর-কিশোরীদের শরীর ও মনে নানা রকম পরিবর্তন আসে। তাই এ সময় পর্যাপ্ত ঘুম খুবই গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন বলছে, ১৩ থেকে ১৮ বছর বয়সীদের প্রতিদিন আট থেকে দশ ঘণ্টা ঘুম দরকার। কারণ, এই বয়সে শরীর এবং মস্তিষ্ক সবচেয়ে দ্রুত বাড়ে।
যদি ঘুম কম হয়, তাহলে এর প্রভাব তার দৈনন্দিন জীবনে পড়ে। ফলে পড়াশোনায়ও মনযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে।
কিশোর-কিশোরীরা রাতে দেরি করে কেন ঘুমায় এ নিয়ে কিছুটা ধারণা পাওয়া যায় যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণা একটি গবেষণা থেকে।
যেখানে উঠে এসেছে, কিশোর বয়সে শরীরে 'মেলাটোনিন' নামের হরমোন একটু দেরিতে কাজ শুরু করে। তাই স্বাভাবিকভাবেই রাতে ঘুম আসে দেরিতে। এটাকে ‘ডিলেইড স্লিপ ফেজ’ বলা হয়।
গবেষকরা বলছেন, সুস্থ ও স্বাভাবিক জীবন নিশ্চিত করতে ঘুমের দিকে মনোযোগী হওয়া অত্যন্ত জরুরি। কিশোরদের জন্য ঘুম মানে শুধু বিশ্রাম নয়, মানসিক এবং শারীরিক বিকাশের একটি ভিত্তি।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।