Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
অন্য চোখে

মহাকাশের নানা বিস্ময় নভোথিয়েটারে

প্ল্যানেটেরিয়ামের পাশাপাশি রয়েছে সৌরজগতের গ্রহগুলোর আকার, সূর্য, পৃথিবী ও চাঁদের মডেল, নক্ষত্রের আকার এবং স্বচ্ছ সেলেস্টিয়াল গ্লোব।

মহাকাশের নানা বিস্ময় নভোথিয়েটারে

সাফওয়ান আহমেদ

Published : 28 Nov 2026, 03:50 PM

Updated : 28 Nov 2026, 03:07 PM

মহাকাশের গ্রহ, নক্ষত্র কিংবা সৌরজগৎ সম্পর্কে জানার সুযোগ রয়েছে ঢাকার বিজয় সরণিতে অবস্থিত নভোথিয়েটারে। কৃত্রিম নভোমণ্ডল তৈরির মাধ্যমে মহাকাশের নানা বিষয় তুলে ধরা হয় এখানে।

১৯৯৫ সালে ঢাকায় একটি প্ল্যানেটেরিয়াম স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়। ২০০৪ সালের ২৫ সেপ্টেম্বর উদ্বোধন করা হয় নভোথিয়েটার। এর দুই দিন পর, ২৭ সেপ্টেম্বর থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় প্রতিষ্ঠানটি।

বিনোদনের মাধ্যমে বিশেষ করে তরুণদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরি এবং জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানো ছিল নভোথিয়েটার প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য।

এখানে রয়েছে ২৭৫ আসনের প্ল্যানেটেরিয়াম। এর প্রদর্শনীতে সৌরজগৎ থেকে দৃশ্যমান মহাবিশ্বের শেষ সীমা পর্যন্ত নানা বিষয় তুলে ধরা হয়।

প্ল্যানেটেরিয়ামের পাশাপাশি রয়েছে সৌরজগতের গ্রহগুলোর আকার, সূর্য, পৃথিবী ও চাঁদের মডেল, নক্ষত্রের আকার এবং স্বচ্ছ সেলেস্টিয়াল গ্লোব। এ ছাড়া বিশ্বের খ্যাতনামা বিজ্ঞানীদের ছবিও রয়েছে এখানে।

নভোথিয়েটারে রয়েছে ১৫০ আসনের অডিটোরিয়াম ও ৫০ আসনের সম্মেলনকক্ষ। ২০০৮ সাল থেকে এখানে চালু হয়েছিল রাইড সিমুলেটর, যেখানে মহাকাশযানের চলাচলের অভিজ্ঞতা নেওয়ার ব্যবস্থা ছিল।

বিজ্ঞানকে বিনোদনের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়েই গড়ে উঠেছে নভোথিয়েটার।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
ছোট কাটরা: মোগল স্থাপত্যের জীর্ণ এক নিদর্শন
ছোট কাটরা: মোগল স্থাপত্যের জীর্ণ এক নিদর্শন
যে পুকুরে জড়িয়ে আছে নবাব পরিবারের স্মৃতি
যে পুকুরে জড়িয়ে আছে নবাব পরিবারের স্মৃতি
সাড়ে তিনশ বছরের পুরোনো চকবাজার মসজিদ
সাড়ে তিনশ বছরের পুরোনো চকবাজার মসজিদ
শত বছরের পুরোনো বলধা গার্ডেন
শত বছরের পুরোনো বলধা গার্ডেন

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24