বনফুল কার ছদ্ম নাম? আমরা কে না জানি। পাঠ্যবইয়ের পাতায় কে না পড়েছি?
Published : 09 Feb 2019, 10:09 PM
বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যয়ের ছদ্মনাম। বলাই চাঁদ মুখোপাধ্যয় ১৯ জুলাই ১৮৯৯ সালে ভারতের বিহারের পূর্ণিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কথা সাহিত্যিক, কবি ও নাট্যকার।
তবে তার হওয়ার কথা ছিল চিকিৎসক। হয়েছিলেনও তাই। কিন্তু এর পাশাপাশু চালিয়েছেন লেখালেখি।
মেডিকেল অফিসার হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করেন। কৈশোর জীবনেই তার লেখালেখিতে হাতেখড়ি হয়। মজার বিষয় হলো শিক্ষদের কাছ থেকে নিজের নাম লুকোবার জন্য তিনি বনফুল ছদ্মনামের আশ্রয় নেন।
১৯১৫ সালে স্কুলে পড়ার সময় পত্রিকায় তার কবিতা ছাপা হয়। শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা আর প্যারোডি লিখে সাহিত্যে তার আসন স্থায়ী হয়।
বনফুল লিখেছেন হাজারেও বেশি কবিতা। ৫৮৬টি ছোটগল্প ছাড়াও ৬০টি উপন্যাস, পাঁচটি নাটক। এতেই বোঝা যায় সাহিত্যে ছিল তার বিস্তর আধিপত্য।
বনফুলের ছোট গল্পের মধ্যে যেটির কথা বললেই হয় না সেটি হলো নিমগাছ।
ছোট এই গল্পের অসাধারণ উপস্থাপনা দেখে আমি মুগ্ধ হয়েছি। এত ছোট লেখাতেও কী চমৎকার ও বিশাল এক গল্প বলে দেওয়া যায়।
তিনি সাহিত্যে অবদানের জন্য পেয়েছেন পদ্মভূষণ উপাধিও। এছাড়াও পেয়েছেন অনেক পুরষ্কার।
১৯৭৯ সালের ৯ ফেব্রুয়ারি তিনি মারা যান। মৃত্যু দিবসে তাকে শ্রদ্ধাঞ্জলী।