বিশেষজ্ঞদের মতে, সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করলে মাসিকের সময় শরীরের ভারসাম্য বজায় থাকে এবং এই সময়টি তুলনামূলকভাবে আরামদায়ক হয়ে ওঠে।
Published : 30 Sep 2026, 08:25 PM
মাসিকের সময় সঠিক খাদ্যাভ্যাস শরীরের ক্লান্তি, ব্যথা এবং অস্বস্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ লাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাসিকের সময় শরীরে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে। তাই আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক, মসুর ডাল, ছোলা, লাল মাংস, মাছ এবং ডিম খাওয়া উচিত। এসব খাবার শরীরে রক্তস্বল্পতা রোধে সাহায্য করে।
এছাড়া ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবারও গুরুত্বপূর্ণ। যেমন কলা, অ্যাভোকাডো, বাদাম, কাজুবাদাম, ডার্ক চকলেট এবং বিভিন্ন বীজ জাতীয় খাবার। এগুলো পেশির টান কমাতে এবং মানসিক মেজাজ ভালো রাখতে সাহায্য করে।
ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন স্যামন মাছ, সার্ডিন, ফ্ল্যাক্স সিড ও আখরোট মাসিকজনিত ব্যথা ও প্রদাহ কমাতে সহায়ক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, পর্যাপ্ত পানি ও তরল খাবার যেমন স্যুপ, ডাবের পানি এবং হার্বাল টি শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে এবং ফোলাভাব কমায়।
সতর্ক করে বলা হয়েছে, অতিরিক্ত লবণ, চিনি, ক্যাফেইন ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা ভালো। কারণ এগুলো শরীরে অস্বস্তি ও পানি জমার সমস্যা বাড়াতে পারে।
বিশেষজ্ঞদের মতে, সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করলে মাসিকের সময় শরীরের ভারসাম্য বজায় থাকে এবং এই সময়টি তুলনামূলকভাবে আরামদায়ক হয়ে ওঠে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।