Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খবরাখবর

সংকটে ধুঁকছে রংপুরের বাঁশশিল্প

বর্তমানে মানুষ প্লাস্টিক পণ্যে বেশি অভ্যস্ত হলেও কাউনিয়ার কিছু মানুষ এখনো পৈতৃক এই বাঁশশিল্প ধরে রেখেছেন।

সংকটে ধুঁকছে রংপুরের বাঁশশিল্প

আদনান মর্তূজা আবির

Published : 08 Oct 2026, 05:20 PM

Updated : 08 Oct 2026, 04:46 PM

রংপুরের কাউনিয়ায় একসময় বাঁশের তৈরি নানা সামগ্রী ছিল গ্রামীণ জীবনের পরিচিত অংশ। সময়ের পরিবর্তনে সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে।

গৃহস্থালির কাজ, কৃষিকাজ এবং দৈনন্দিন ব্যবহারে বাঁশের ঝুড়ি, কুলা, ডালা কিংবা পিঞ্জিরার ব্যবহার ছিল খুব সাধারণ। এখন এসব পণ্যের ব্যবহার আগের মতো আর দেখা যায় না।

বর্তমানে মানুষ প্লাস্টিক পণ্যে বেশি অভ্যস্ত হলেও কাউনিয়ার কিছু মানুষ এখনো পৈতৃক এই বাঁশশিল্প ধরে রেখেছেন। তারা বিভিন্ন হাটে এসব পণ্য তৈরি করে বিক্রি করছেন। তবে তাদের ব্যবসা এখন ধুঁকে ধুঁকে চলছে।

বাঁশের কারুশিল্পীরা জানান, এই কাজ করে এখন অনেকের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বাঁশের দাম বেড়েছে, কিন্তু চাহিদা কমে গেছে। তাই অনেকেই বাধ্য হয়ে এই পেশা ছেড়ে দিনমজুরি বা ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর দিকে ঝুঁকছেন।

তাদের অনুযোগ, বাঁশশিল্পের উন্নয়ন ও সংরক্ষণে সরকারি উদ্যোগ চোখে পড়ে না। প্রয়োজনীয় সহায়তা ও পৃষ্ঠপোষকতা না থাকায় এ পেশার সঙ্গে জড়িতরা নানা সংকটে রয়েছেন।

প্রতিবেদকের বয়স: ১০। জেলা: রংপুর।
এ সম্পর্কিত খবর
বাল্যবিয়ের পর অস্বাভাবিক আচরণ মানসিক চাপের ইঙ্গিত: মনোবিদ
বাল্যবিয়ের পর অস্বাভাবিক আচরণ মানসিক চাপের ইঙ্গিত: মনোবিদ
'গাড়ির ব্যবহৃত ব্যাটারি যত্রতত্র ফেললে খাদ্যশৃঙ্খলে ঢুকতে পারে সিসা'
'গাড়ির ব্যবহৃত ব্যাটারি যত্রতত্র ফেললে খাদ্যশৃঙ্খলে ঢুকতে পারে সিসা'
ঐতিহ্যবাহী কালাইয়ের রুটি
ঐতিহ্যবাহী কালাইয়ের রুটি
হামের টিকা পেয়েছে ২ কোটি শিশু, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
হামের টিকা পেয়েছে ২ কোটি শিশু, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24