ইউনিসেফের ২০২৩ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, কৈশোরে গর্ভধারণ মেয়েদের নিজের শারীরিক বৃদ্ধি ব্যাহত করতে পারে।
Published : 17 Nov 2026, 04:30 PM
বাল্যবিয়ের পর মেয়েদের জীবনে বাড়ে সংসারের দায়িত্ব। এর মধ্যে অল্প বয়সে গর্ভধারণ হলে অপুষ্টির ঝুঁকিও বাড়তে পারে।
ইউনিসেফের ২০২৩ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, কৈশোরে গর্ভধারণ মেয়েদের নিজের শারীরিক বৃদ্ধি ব্যাহত করতে পারে। এতে কম ওজন ও রক্তস্বল্পতার ঝুঁকি বাড়ে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ১০ থেকে ১৯ বছর বয়সী মায়েদের গর্ভাবস্থায় খিঁচুনি, প্রসবের পর জরায়ুতে সংক্রমণসহ কিছু জটিলতার ঝুঁকি ২০ থেকে ২৪ বছর বয়সী মায়েদের তুলনায় বেশি। এসব ঝুঁকির পাশাপাশি, গর্ভাবস্থায় শরীরের পুষ্টির চাহিদা পূরণ না হলে মা ও অনাগত শিশুর স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে।
ইউনিসেফের মাতৃপুষ্টিবিষয়ক তথ্য বলছে, খাবারের প্রাপ্যতা, সামাজিক রীতিনীতি এবং নিজের পুষ্টি ও চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও নারীর পুষ্টিতে প্রভাব ফেলে।
বাল্যবিয়ে প্রতিরোধের পাশাপাশি কিশোরীদের পুষ্টিকর খাবার, নিয়মিত স্বাস্থ্যসেবা এবং নিজের স্বাস্থ্য নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নিশ্চিত করাও জরুরি।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।