এতে শিক্ষার্থী, তরুণসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
Published : 15 Nov 2026, 09:11 PM
তরুণদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে নীলফামারীর ডোমারে সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
পাঙ্গা মটুকপুর যুবসমাজ ব্যানারে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে আয়োজিত এই শোভাযাত্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়।
শোভাযাত্রাটি উপজেলার মটকপুর ইউনিয়নের পাঙ্গা চৌপথী থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
এতে শিক্ষার্থী, তরুণসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
অংশগ্রহণকারীরা জানান, তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নীলফামারী।