রোববার সিডর দিবসে ক্লাইমেট অ্যাকশন ফোরাম নামের একটি সংগঠন এই আয়োজন করে।
Published : 17 Nov 2026, 02:42 PM
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার জন্য ক্ষতিপূরণ আদায় ও জলবায়ু ন্যায্যতা আদায়ের দাবিতে সাতক্ষীরায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার সিডর দিবসে ক্লাইমেট অ্যাকশন ফোরাম নামের একটি সংগঠন এই আয়োজন করে।
এতে শতাধিক তরুণ ও জলবায়ু কর্মী কাফনের কাপড় পরে প্রতীকী ‘মৃতদেহ’ সেজে অংশ নেয়।
জেলা শহরের প্রাণসায়ের খালপাড়ে আয়োজিত এই কর্মসূচিতে বড়দের পাশাপাশি শিশুদেরও অংশ নিতে দেখা যায়।
কর্মসূচিতে বক্তারা বলেন, উন্নত দেশগুলোর অতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকার মানুষ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে। ঘন ঘন ঘূর্ণিঝড় ও পানির লবণাক্ততা বৃদ্ধির কারণে শিশুদের স্বাভাবিক জীবনযাপন ও পড়াশোনা ব্যাহত হচ্ছে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সাতক্ষীরা।