Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খবরাখবর

জলবায়ু পরিবর্তন: মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বাড়তি দুশ্চিন্তা

জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত এসব পরিস্থিতিতে বিশেষ করে উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এলাকার নারী ও কিশোরীরা মাসিকের সময় বাড়তি সমস্যায় পড়েন।

জলবায়ু পরিবর্তন: মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বাড়তি দুশ্চিন্তা

শাহরিয়ার হোসেন প্রিতম শাহরিয়ার হোসেন প্রিতম

Published : 17 Nov 2026, 03:45 PM

Updated : 17 Nov 2026, 03:45 PM

মাসিকের সময় পরিষ্কার পানি, পরিচ্ছন্ন শৌচাগার ও প্রয়োজনীয় উপকরণ থাকা জরুরি। কিন্তু পানির লবণাক্ততা, পানিসংকট ও বন্যার মত পরিস্থিতিতে এসব সুবিধা পাওয়া কঠিন হয়ে পড়ে।

জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত এসব পরিস্থিতিতে বিশেষ করে উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এলাকার নারী ও কিশোরীরা মাসিকের সময় বাড়তি সমস্যায় পড়েন।

২০২৩ সালে প্রকাশিত এক গবেষণায় বান্দরবানের ২৪২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীর অভিজ্ঞতা তুলে ধরা হয়। এতে দেখা যায়, মৌসুমি পানিসংকটের সময় পর্যাপ্ত ও ভালো মানের পানি পাওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ে।

পানি সংগ্রহে বেশি সময় লাগা এবং ব্যবহারের আগে পানি বিশুদ্ধ করার প্রয়োজনও মাসিকের সময় পরিচ্ছন্নতা বজায় রাখতে তাদের অসুবিধায় ফেলে।

অন্যদিকে, আরেক গবেষণায় উঠে এসেছে ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত নোয়াখালী, ফেনী, বরিশাল, খুলনা ও সাতক্ষীরার নারী ও কিশোরীদের অভিজ্ঞতা।

এতে দেখা যায়, অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার মত শৌচাগার, মাসিক ব্যবস্থাপনার উপকরণ এবং ব্যবহৃত উপকরণ ফেলার উপযুক্ত ব্যবস্থার ঘাটতি ছিল।

গবেষণাটিতে দুর্যোগ ব্যবস্থাপনায় নারী ও কিশোরীদের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া, মাসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানো এবং দুর্যোগের সময় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও উপকরণ নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা। 
এ সম্পর্কিত খবর
জলবায়ু ন্যায্যতার দাবিতে সাতক্ষীরায় ‘ক্লাইমেট স্ট্রাইক’
জলবায়ু ন্যায্যতার দাবিতে সাতক্ষীরায় ‘ক্লাইমেট স্ট্রাইক’
নীলফামারীতে মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা
নীলফামারীতে মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা
তৃতীয় শ্রেণিতেই থেমে গেছে আকাশের পড়াশোনা
তৃতীয় শ্রেণিতেই থেমে গেছে আকাশের পড়াশোনা
ডেঙ্গু রোধে সচেতনতা বাড়াতে বরগুনায় উঠান বৈঠক
ডেঙ্গু রোধে সচেতনতা বাড়াতে বরগুনায় উঠান বৈঠক

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24