Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খবরাখবর

বাল্যবিয়ে: 'রাষ্ট্র নারীদের মেধা ও শ্রম থেকে বঞ্চিত হয়'

বাল্যবিয়ের প্রভাব শুধু নারীর ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ থাকে না, রাষ্ট্রের উন্নয়নেও এর নেতিবাচক প্রভাব পড়ে বলে মনে করেন অধ্যাপক সাব্বির আহমেদ।

বাল্যবিয়ে: 'রাষ্ট্র নারীদের মেধা ও শ্রম থেকে বঞ্চিত হয়'

সাফওয়ান আহমেদ

Published : 24 Nov 2026, 05:15 PM

Updated : 24 Nov 2026, 05:00 PM

বাল্যবিয়ের কারণে কিশোরীর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয় বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ।

তিনি বলেন, অল্প বয়সে বিয়ের কারণে অনেক মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে যায়। তারা নিজের পছন্দ অনুযায়ী পেশা বেছে নেওয়ার সুযোগ হারায় এবং অর্থনৈতিকভাবে স্বামীর ওপর নির্ভরশীল হয়ে পড়ে।

এছাড়া অল্প বয়সে সন্তান হওয়া ও সংসারের দায়িত্ব নেওয়ার কারণে তাদের চলাফেরার স্বাধীনতাও সংকুচিত হয়।

অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, বিয়ের পর অনেক ক্ষেত্রে স্বামীর আধিপত্যের কারণে মেয়েদের নিজের মত করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে না। ফলে রাজনীতিতে অংশগ্রহণসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের এগিয়ে যাওয়ার পথ বাধাগ্রস্ত হয়।

বাল্যবিয়ের প্রভাব শুধু নারীর ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ থাকে না, রাষ্ট্রের উন্নয়নেও এর নেতিবাচক প্রভাব পড়ে বলে মনে করেন তিনি।

তার মতে, রাষ্ট্রের কর্মকাণ্ডে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের সুযোগ থাকা প্রয়োজন। কিন্তু নারীদের একটি বড় অংশ যদি রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশ নিতে না পারে, তাহলে তাদের শ্রম, মেধা ও দক্ষতা থেকে রাষ্ট্র বঞ্চিত হয়।

তিনি উদাহরণ দিয়ে বলেন, তৈরি পোশাকশিল্পে নারী শ্রমিকদের অবদান বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া নারী ক্রিকেট ও ফুটবলেও বাংলাদেশের মেয়েরা নিজেদের সক্ষমতার পরিচয় দিচ্ছে। এসব উদাহরণ প্রমাণ করে, নারীদের যথাযথ সুযোগ দেওয়া হলে তারা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
‘বাল্যবিয়ের পেছনে শুধু দারিদ্র্য দায়ী নয়'
‘বাল্যবিয়ের পেছনে শুধু দারিদ্র্য দায়ী নয়'
বাবাকে হারিয়ে বদলে গেছে শিশু জহিরুলের স্বপ্ন
বাবাকে হারিয়ে বদলে গেছে শিশু জহিরুলের স্বপ্ন
ছোট ভাইয়ের জন্য কাজ করে শিশু
ছোট ভাইয়ের জন্য কাজ করে শিশু
তিন বছর ধরে রেলস্টেশনই শিশুর ঠিকানা
তিন বছর ধরে রেলস্টেশনই শিশুর ঠিকানা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24