প্রথম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও এরপর আর স্কুলে যাওয়া হয়নি তার।
Published : 23 Nov 2026, 07:00 PM
রাত হলে কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মেই ঘুমায় ১২ বছর বয়সী নাজিমুল সাকিব। দিনের বেলা এই স্টেশনেই কুলির কাজ করে সে।
সারাদিন কাজ করে ১০০ থেকে ৩০০ টাকা আয় হয় তার। এই টাকা দিয়েই মেটায় নিজের দৈনন্দিন খরচ।
তিন বছর ধরে কমলাপুর রেলস্টেশনে থাকছে সাকিব। তার গ্রামের বাড়ি খুলনার রূপসা উপজেলার জয়পুরে।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাকিব জানায়, বাবার সঙ্গে অভিমান করে তিন বছর আগে বাড়ি ছেড়ে এই স্টেশনে চলে আসে সে। তার বাবা বাসের সহকারী হিসেবে কাজ করেন। বাড়িতে তার এক বোন রয়েছে।
প্রথম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও এরপর আর স্কুলে যাওয়া হয়নি তার। এখন পড়াশোনা করার ইচ্ছাও নেই বলে জানায় সে।
স্টেশনেই দিন কাটে সাকিবের। গোসলের জন্য ট্রেনের পাইপের পানি ব্যবহার করে সে।
ভবিষ্যতে এই স্টেশনেই নিজের একটি পানির দোকান দেওয়ার স্বপ্ন দেখে এই শিশু।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।