Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খবরাখবর

‘বাল্যবিয়ের পেছনে শুধু দারিদ্র্য দায়ী নয়'

বাল্যবিয়ের পেছনে সামাজিক ও লৈঙ্গিক দৃষ্টিভঙ্গিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন আশরাফুল হক।

‘বাল্যবিয়ের পেছনে শুধু দারিদ্র্য দায়ী নয়'

তিথি হালদার

Published : 24 Nov 2026, 04:50 PM

Updated : 24 Nov 2026, 04:50 PM

বাল্যবিয়ে সমাজের জন্য একটি অভিশাপ বলে মনে করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুল হক।

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় আশরাফুল হক বলেন, বাল্যবিয়ের জন্য সাধারণত বাবা-মায়ের অসচেতনতা ও দারিদ্র্যকে দায়ী করা হয়। তবে এর পেছনে আরও অনেক বিষয় কাজ করে। এর মধ্যে রয়েছে সামাজিক রীতিনীতি, পরিচিতজন ও প্রতিবেশীদের প্রভাব, যৌতুক, সামাজিক নিরাপত্তাহীনতা এবং বেকারত্ব।

তিনি বলেন, অনেক অভিভাবক মনে করেন, মেয়ের বয়স বাড়লে বিয়েতে যৌতুকের পরিমাণও বেড়ে যেতে পারে। আবার মেয়েকে দেরিতে বিয়ে দিলে সমাজের মানুষ কী বলবে, সেই চিন্তাও তাদের মধ্যে কাজ করে। এ ছাড়া মেয়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার ভয় থেকেও অনেক অভিভাবক অল্প বয়সে বিয়ে দেন।

মেয়েদের শিক্ষার বিষয়টিও বাল্যবিয়ের সঙ্গে সম্পর্কিত বলে মনে করেন এই শিক্ষক। তার মতে, অনেক মেয়ের পড়াশোনা অষ্টম শ্রেণি পর্যন্ত সীমাবদ্ধ থাকে। পরবর্তী সময়ে চাকরি বা কর্মসংস্থানের নিশ্চয়তা না থাকায় অভিভাবকেরা মেয়ের শিক্ষায় বিনিয়োগের ভবিষ্যৎ নিয়েও সন্দিহান হয়ে পড়েন। ফলে তারা দ্রুত বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

বাল্যবিয়ের পেছনে সামাজিক ও লৈঙ্গিক দৃষ্টিভঙ্গিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন আশরাফুল হক। তার মতে, একই বয়সী ছেলে ও মেয়ের বিয়ের বিষয়টি সমাজে একভাবে বিবেচনা করা হয় না। এ ধরনের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে শিক্ষার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে।

তিনি বলেন, বাল্যবিয়ের সঙ্গে শুধু একজন মেয়ের জীবন নয়, ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য ও জীবনও জড়িত। তাই শুধু মা-বাবা ও কিশোর-কিশোরীদের প্রশিক্ষণ দিলে হবে না। যারা পারিবারিক ও সামাজিক সিদ্ধান্তে প্রভাব রাখেন, তাদেরও প্রশিক্ষণের আওতায় আনতে হবে।

প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: সিলেট।
এ সম্পর্কিত খবর
বাবাকে হারিয়ে বদলে গেছে শিশু জহিরুলের স্বপ্ন
বাবাকে হারিয়ে বদলে গেছে শিশু জহিরুলের স্বপ্ন
ছোট ভাইয়ের জন্য কাজ করে শিশু
ছোট ভাইয়ের জন্য কাজ করে শিশু
তিন বছর ধরে রেলস্টেশনই শিশুর ঠিকানা
তিন বছর ধরে রেলস্টেশনই শিশুর ঠিকানা
দ্বিতীয় শ্রেণিতেই থেমে যায় রাব্বির পড়াশোনা
দ্বিতীয় শ্রেণিতেই থেমে যায় রাব্বির পড়াশোনা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24