Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খবরাখবর

‘বাল্যবিয়ে কিশোরীর মানসিক বিকাশ বাধাগ্রস্ত করে’

বিয়ের পর নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চাপও কিশোরীদের মানসিক বিকাশে প্রভাব ফেলে বলে মনে করেন তিনি।

‘বাল্যবিয়ে কিশোরীর মানসিক বিকাশ বাধাগ্রস্ত করে’

শাহরিয়ার হোসেন প্রিতম শাহরিয়ার হোসেন প্রিতম

Published : 29 Nov 2026, 03:00 PM

Updated : 29 Nov 2026, 02:18 PM

বাল্যবিয়ে কিশোরীর মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামরুজ্জামান মজুমদার।

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, মানসিক পরিপক্কতা ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হওয়ার আগেই বিয়ে হলে অনেক কিশোরী মানসিক চাপ ও নির্যাতনের ঝুঁকিতে পড়ে।

এ ছাড়া অল্প বয়সে মাতৃত্বের জন্য প্রয়োজনীয় শারীরিক ও মানসিক প্রস্তুতি না থাকায় মা ও শিশু দুজনেরই স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

বাল্যবিয়ের প্রভাব ব্যাখ্যা করতে গিয়ে এই মনোবিদ বলেন, ১৮ বছর বয়স বিয়ের আইনি বয়স হলেও এর অর্থ এই নয় যে, এ বয়সেই একজন মানুষ মানসিকভাবে পরিপক্ক হয়ে ওঠে।

তার মতে, স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা পুরোপুরি বিকশিত হতে সাধারণত ২১ বছর পর্যন্ত সময় লাগতে পারে। সে হিসাবে ১৮ বছর বয়সে বিয়ে হলেও একজন কিশোরীর মানসিক বিকাশ তখনো চলমান থাকতে পারে।

বিয়ের পর নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চাপও কিশোরীদের মানসিক বিকাশে প্রভাব ফেলে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, আমাদের সমাজে বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়িতে গিয়ে নতুন পরিবারের সঙ্গে মানিয়ে নিতে হয়। কিন্তু অল্প বয়সে বিয়ে হওয়া মেয়েদের অনেক সময় শ্বশুরবাড়ির সদস্যরা সহজে আপন করে নিতে পারেন না। ফলে নতুন পরিবেশে মানিয়ে নিতে গিয়ে তাদের নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
‘বাল্যবিয়ের পর হতাশায় ভোগে অনেক কিশোরী’
‘বাল্যবিয়ের পর হতাশায় ভোগে অনেক কিশোরী’
শিশুর মস্তিষ্কের বিকাশে বাধা সৃষ্টি করে সিসা: চিকিৎসক
শিশুর মস্তিষ্কের বিকাশে বাধা সৃষ্টি করে সিসা: চিকিৎসক
স্কুলে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের
স্কুলে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের
'ডেঙ্গুতে রক্তপাত বিপদের লক্ষণ'
'ডেঙ্গুতে রক্তপাত বিপদের লক্ষণ'

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24