তিনি বলেন, কোনো শিশুই যেন টিকাদান কর্মসূচির বাইরে না থাকে, তা নিশ্চিত করতেই এই বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে।
Published : 07 Oct 2026, 09:09 PM
প্রথম ধাপের হাম-রুবেলা টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া প্রায় ৩৫ লাখ শিশুকে এক মাসের মধ্যে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।
বুধবার সকালে রাজধানীর কড়াইলের টিঅ্যান্ডটি খেলার মাঠে বিশেষ হাম-রুবেলা ক্যাচ-আপ ক্যাম্পেইনের টিকাদান সেশন পরিদর্শন করে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, হাম-রুবেলা মূল টিকাদান কর্মসূচির আওতায় এরই মধ্যে সারা দেশে প্রায় দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে। তবে আগের ধাপের কর্মসূচিতে কোনো কারণে বাদ পড়া শিশুদেরও টিকার আওতায় আনতে বিশেষ ক্যাচ-আপ ক্যাম্পেইন চলছে।
তিনি বলেন, কোনো শিশুই যেন টিকাদান কর্মসূচির বাইরে না থাকে, তা নিশ্চিত করতেই এই বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে।
এর আগে ৫ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত দেশব্যাপী ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয়
টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি, ইউনিসেফ, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিমন্ত্রী।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।