Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খবরাখবর

ঢাকার যে ঘাট শত বছর ধরে ব্যস্ত

দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে এখান থেকে লঞ্চ ও স্টিমার চলাচল করে।

ঢাকার যে ঘাট শত বছর ধরে ব্যস্ত

শাহরিয়ার হোসেন প্রিতম শাহরিয়ার হোসেন প্রিতম

Published : 29 Sep 2026, 01:10 PM

Updated : 29 Sep 2026, 11:58 AM

ঢাকার সদরঘাট বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদীবন্দর। এখানে প্রতিদিনই লঞ্চ, স্টিমার আর নৌকার ভিড়ে নদীপাড় থাকে ব্যস্ত।

এই ঘাটকে ঘিরেই উনিশ শতকে ঢাকার ব্যবসায়িক জনপদের বিকাশ শুরু হয়। ঢাকামুখী নৌযান নোঙরের জন্যই সদরঘাট নির্মিত হয়েছিল। সময়ের পরিক্রমায় এটি আজও রাজধানীর প্রধান নদীবন্দর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে এখান থেকে লঞ্চ ও স্টিমার চলাচল করে। প্রতিদিন হাজারো মানুষ এই ঘাট ব্যবহার করেন যাতায়াত, পণ্য পরিবহন এবং জীবিকার প্রয়োজনে।

সকাল থেকে রাত পর্যন্ত এখানে থাকে মানুষের ভিড়, কুলিদের ডাক আর নৌযানের শব্দ। এই অবিরাম ব্যস্ততাই সদরঘাটকে শত বছর ধরে জীবন্ত করে রেখেছে।

লোকমুখে প্রচলিত একটি কথা আছে, 'উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট।' যা এই এলাকার চিরচেনা ব্যস্ততা, বিশৃঙ্খলা আর কোলাহলকে একবাক্যে প্রকাশ করে।

এই ঘাটের সঙ্গে মিশে আছে মানুষের আবেগ ও স্মৃতি। তাই তো নানা গানেও উঠে এসেছে সদরঘাটের কথা।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
নৌকা ঘিরেই জীবন-জীবিকা
নৌকা ঘিরেই জীবন-জীবিকা
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ফুটপাতে বসানো ‘ট্যাকটাইলস’ কতটা কাজে আসছে?
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ফুটপাতে বসানো ‘ট্যাকটাইলস’ কতটা কাজে আসছে?
ঢাকার ঐতিহ্য শাঁখারীবাজার
ঢাকার ঐতিহ্য শাঁখারীবাজার
মাশরুম চাষে ভাগ্য বদলের চেষ্টা
মাশরুম চাষে ভাগ্য বদলের চেষ্টা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24