তিনি বলেন, বিয়ের পর সন্তান জন্ম নিলে দায়িত্ব আরও বেড়ে যায়। তখন নিজের আবেগ সামলানোর পাশাপাশি সন্তানের যত্ন নেওয়া ও তাকে লালন-পালন করতে হয়।
Published : 29 Nov 2026, 03:35 PM
বাল্যবিয়ের পর সংসারের দায়িত্ব সামলাতে গিয়ে অনেক কিশোরী মানসিক চাপে ভোগে বলে মনে করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কিশোর রায়।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই শিক্ষক বলেন, বিয়ের পর স্বামী-স্ত্রীকে একে অপরের অনুভূতি বুঝতে হয়। কিন্তু অল্প বয়সে বিয়ে হলে নিজের আবেগ বোঝা ও নিয়ন্ত্রণের পাশাপাশি সঙ্গীর অনুভূতি বোঝার মত মানসিক সক্ষমতা তৈরি নাও হতে পারে।
তিনি বলেন, বিয়ের পর সন্তান জন্ম নিলে দায়িত্ব আরও বেড়ে যায়। তখন নিজের আবেগ সামলানোর পাশাপাশি সন্তানের যত্ন নেওয়া ও তাকে লালন-পালন করতে হয়।
সন্তান জন্মের পর মায়ের ঘুম, খাওয়াদাওয়া ও স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হতে পারে। শারীরিক ধকলের পাশাপাশি এসব কারণে মানসিক চাপ তৈরি হয়। কখনো মায়ের মধ্যে প্রসব-পরবর্তী বিষণ্নতাও দেখা দিতে পারে।
তার মতে, প্রাপ্তবয়স্কদের জন্যও সন্তান লালন-পালন একটি কঠিন দায়িত্ব। সেখানে কৈশোরে বিয়ে ও মাতৃত্বের দায়িত্ব নেওয়া আরও বেশি চ্যালেঞ্জিং।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।