১০ বছর বয়সী ইমন রাজধানীর আগারগাঁওয়ের তালতলা এলাকায় পরিবারের সঙ্গে থাকে।
Published : 29 Nov 2026, 03:10 PM
পানির বোতল বিক্রি করে পরিবারে অর্থের জোগান দেয় ইমন নামের এক শিশু।
১০ বছর বয়সী ইমন রাজধানীর আগারগাঁওয়ের তালতলা এলাকায় পরিবারের সঙ্গে থাকে।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সে জানায়, সংসদ ভবন এলাকায় রোজ ১০-১২ ঘণ্টা পানি বিক্রির কাজ করে সে। এতে তার ৫০-১০০ টাকা লাভ হয়।
আয়ের পুরো টাকা সে তার মায়ের হাতে তুলে দেয়।
এত অল্প বয়সে কাজ করতে হলেও পড়াশোনা করার ইচ্ছা আছে ইমনের। সুযোগ পেলে আবার স্কুলে যাওয়ার কথা জানায় সে।
ভবিষ্যতে ছোট একটি চাকরি করার স্বপ্ন দেখে এই শিশু।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: গাজীপুর।