Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খবরাখবর

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ফুটপাতে বসানো ‘ট্যাকটাইলস’ কতটা কাজে আসছে?

সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নেওয়া এই উদ্যোগের সুফল পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ফুটপাতে বসানো ‘ট্যাকটাইলস’ কতটা কাজে আসছে?

হাফসা বিনতে হারিস

Published : 29 Sep 2026, 01:25 PM

Updated : 29 Sep 2026, 12:04 PM

রাজধানী ঢাকার ফুটপাতে হাঁটলে চোখে পড়ে লাল ও হলুদ রঙের বিশেষ টাইলস। দৃষ্টিপ্রতিবন্ধীদের চলাচলের সুবিধার্থে ফুটপাতের মাঝ বরাবর বসানো হয়েছে এই হলুদ রঙের খাঁজকাটা ব্লক বা টাইলস। এর নাম ‘ট্যাকটাইলস’।

কিন্তু প্রশ্ন উঠেছে, এই টাইলস কি সত্যিই তাদের চলাচলের পথ সহজ করছে, নাকি উল্টো বিপত্তি বাড়াচ্ছে?

সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নেওয়া এই উদ্যোগের সুফল পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই এই টাইলসগুলো কেবলই নামমাত্র।

ফুটপাতে হাঁটতে গিয়ে দেখা যায়, ট্যাকটাইলস বসানো পথ জুড়ে গড়ে উঠেছে দোকানপাট। কোথাও আবার টাইলসের ঠিক মাঝখানেই দাঁড়িয়ে আছে বৈদ্যুতিক খুঁটি। এমনও দেখা গেছে, দীর্ঘ পথ জুড়ে থাকা ট্যাকটাইলসের মাঝেই তৈরি হয়েছে বড় বড় গর্ত বা খানাখন্দ।

শুধু তাই নয়, বিভিন্ন ভবনের প্রবেশপথের কাছে গিয়ে ট্যাকটাইলসের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। এছাড়া অনেক ফুটপাতের পুরোটাই হকার বা ব্যবসায়ীদের দখলে থাকায় সাধারণ মানুষের পক্ষেই হাঁটা দায়। সেখানে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এই টাইলস ব্যবহার করা অনেকটা ঝুঁকি নেওয়ার শামিল।

ট্যাকটাইলস মূলত কিছুটা উঁচু ও খাঁজকাটা হওয়ায় দৃষ্টিপ্রতিবন্ধীরা তাদের সাদা লাঠি ব্যবহার করে স্পর্শের মাধ্যমে পথের দিকনির্দেশনা বুঝতে পারেন। কিন্তু ঢাকার ফুটপাতে এই টাইলসের রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে তা দৃষ্টিপ্রতিবন্ধীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না।

সমাজসেবা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ৫ লাখ মানুষ দৃষ্টিপ্রতিবন্ধী। তাদের জন্য সহজ ও নিরাপদ যাতায়াতের পরিবেশ নিশ্চিত করা জরুরি।

তবে ফুটপাতগুলো যদি দখলমুক্ত এবং নিয়মিত তদারকি করা না হয়, তবে কেবল টাইলস বসিয়েই তাদের চলাচলের সমস্যা সমাধান করা সম্ভব নয় বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: রংপুর। (প্রতিবেদক ঢাকা ঘুরে প্রতিবেদনটি তৈরি করেছেন)
এ সম্পর্কিত খবর
নৌকা ঘিরেই জীবন-জীবিকা
নৌকা ঘিরেই জীবন-জীবিকা
ঢাকার যে ঘাট শত বছর ধরে ব্যস্ত
ঢাকার যে ঘাট শত বছর ধরে ব্যস্ত
ঢাকার ঐতিহ্য শাঁখারীবাজার
ঢাকার ঐতিহ্য শাঁখারীবাজার
মাশরুম চাষে ভাগ্য বদলের চেষ্টা
মাশরুম চাষে ভাগ্য বদলের চেষ্টা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24