তিনি বলেন, স্কুল-কলেজসহ বিভিন্ন জায়গায় বাল্যবিয়ে নিয়ে আলোচনা ও সচেতনতামূলক প্রচার চালানো প্রয়োজন।
Published : 14 Oct 2026, 11:50 AM
বাল্যবিয়ে প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি অভিভাবক ও সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি বলে মনে করেন অধিকারকর্মী খুশী কবির।
তার মতে, শুধু আইন করে এ সামাজিক সমস্যা পুরোপুরি দূর করা সম্ভব নয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিবেশী ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে খুশী কবির বলেন, অনেক ক্ষেত্রে অভিভাবকেরাই মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেন। তাই বাল্যবিয়ের ক্ষতিকর দিক সম্পর্কে মা-বাবাকে বোঝানো জরুরি। একই সঙ্গে মেয়েদেরও এ বিষয়ে সচেতন করতে হবে যাতে তারা অল্প বয়সে বিয়ের ঝুঁকি বুঝতে পারে।
তিনি বলেন, স্কুল-কলেজসহ বিভিন্ন জায়গায় বাল্যবিয়ে নিয়ে আলোচনা ও সচেতনতামূলক প্রচার চালানো প্রয়োজন। পাশাপাশি সমাজের মানুষকে এমনভাবে সচেতন করতে হবে যাতে বাল্যবিয়ে সামাজিকভাবে গ্রহণযোগ্য বলে বিবেচিত না হয়।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: ঢাকা।