Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খবরাখবর

৭ বছর ধরে রেলস্টেশনেই থাকে শিশু আলামিন

এ কাজ করে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা আয় হয় তার। তবে কোনো কোনো দিন কাজ না থাকায় এক টাকাও আয় হয় না।

৭ বছর ধরে রেলস্টেশনেই থাকে শিশু আলামিন

রাইয়ানা জান্নাত

Published : 28 Nov 2026, 04:10 PM

Updated : 28 Nov 2026, 03:16 PM

কমলাপুর রেলস্টেশনে কুলির কাজ করে জীবিকা নির্বাহ করে ১৫ বছর বয়সী আলামিন। 

এ কাজ করে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা আয় হয় তার। তবে কোনো কোনো দিন কাজ না থাকায় এক টাকাও আয় হয় না।

আলামিনের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের জামতৈল গ্রামে। সেখানে তার মা, সৎ বাবা ও ছোট বোন থাকে। তবে সাত বছর ধরে পরিবারের সঙ্গে থাকে না সে। কাজ শেষে রাতে রেলস্টেশনের প্ল্যাটফর্মেই ঘুমায়।

কথায় কথায় আলামিন জানায়, তার বয়স যখন দুই বছর তখন তার বাবা তাকে ও তার মাকে ছেড়ে চলে যান। পরে তার মা দ্বিতীয় বিয়ে করেন।

সৎ বাবার সঙ্গে অভিমান করে বাড়ি ছাড়ে আলামিন। এরপর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেনি সে। প্রথম শ্রেণি পর্যন্ত পড়েছিল সে।

আলামিন জানায়, তার আয়ের কিছু টাকা পরিচিত এক দোকানদারের কাছে জমা রাখে। জমানো টাকা দিয়ে একদিন কমলাপুর রেলস্টেশনে চা ও পানের দোকান দিতে চায় সে।

প্রতিবেদকের বয়স: ১২। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
‘বাল্যবিয়ে নারীর ক্ষমতায়নের পথে বাধা’
‘বাল্যবিয়ে নারীর ক্ষমতায়নের পথে বাধা’
বাড়ি ছেড়ে রেলস্টেশনে, ফিরতে চায় না শিশু
বাড়ি ছেড়ে রেলস্টেশনে, ফিরতে চায় না শিশু
বিয়ের কাছে হার মানতে রাজি নয় কিশোরী
বিয়ের কাছে হার মানতে রাজি নয় কিশোরী
সিলেটের দক্ষিণ সুরমা কলেজে বিতর্ক প্রতিযোগিতা
সিলেটের দক্ষিণ সুরমা কলেজে বিতর্ক প্রতিযোগিতা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24