সৎ মায়ের নির্যাতন সইতে না পেরে চার বছর আগে বাড়ি ছেড়ে কমলাপুর রেলস্টেশনে চলে আসে সে।
Published : 23 Nov 2026, 06:45 PM
কমলাপুর রেলস্টেশনে চার বছর ধরে কুলির কাজ করছে ১৫ বছর বয়সী রাব্বি ইসলাম। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে।
সারাদিন কুলির কাজ করে ২০০ থেকে ৩০০ টাকা আয় করে সে। এই টাকা দিয়েই মেটায় নিজের দৈনন্দিন খরচ।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাব্বি জানায়, মা তাদের ছেড়ে চলে যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করেন। সৎ মায়ের নির্যাতন সইতে না পেরে চার বছর আগে বাড়ি ছেড়ে কমলাপুর রেলস্টেশনে চলে আসে সে।
দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও এরপর আর স্কুলে যাওয়া হয়নি তার।
মাঝেমধ্যে আপন মায়ের কাছে গেলেও সেখানে স্থায়ীভাবে থাকা হয় না রাব্বির।
বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল তার। তবে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ায় সেই স্বপ্ন হয়ত আর পূরণ হবে না বলেই মনে করে সে।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: ঢাকা।