এতে জেলার শিশু অধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
Published : 15 Oct 2026, 07:35 PM
শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে কুড়িগ্রামে শিশুদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।
এতে জেলার শিশু অধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এই আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
সভায় অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-এ-খুদা, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।
এসময় এনসিটিএফের শিশু প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে জেলার শিশু অধিকার পরিস্থিতি তুলে ধরে। তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধ, শিশুদের প্রতি সহিংসতা বন্ধ এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দাবি জানায়।
এ ছাড়া দুর্যোগপ্রবণ এলাকার শিশুদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করে শিশু প্রতিনিধিরা।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: কুড়িগ্রাম।