রশীদ আমিন বলেন, কোনো শিল্পী বাল্যবিয়ে বিরোধী কোনো চিত্রকর্ম তৈরি করে তা উৎসর্গ করতে পারেন।
Published : 12 Oct 2026, 03:40 PM
বাল্যবিয়ে রোধে সামাজিক দায়বদ্ধতা থেকে শিল্পীদের এগিয়ে আসা উচিত বলে মনে করেন চিত্রশিল্পী রশীদ আমিন।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, সমাজের প্রতি শিল্পীদেরও দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব থেকে বাল্যবিয়ের মত সামাজিক সমস্যা নিয়ে শিল্পীদের কাজ করা দরকার।
রশীদ আমিন বলেন, কোনো শিল্পী বাল্যবিয়ে বিরোধী কোনো চিত্রকর্ম তৈরি করে তা উৎসর্গ করতে পারেন। কার্টুন প্রদর্শনী আয়োজন বা ছোট প্রামাণ্যচিত্র তৈরির মাধ্যমেও এ বিষয়ে প্রচারণায় যুক্ত হওয়া সম্ভব।
তিনি বলেন, শিল্পীরা সম্মিলিতভাবে এই ধরনের প্রচারণায় শামিল হয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে বড় ভূমিকা রাখতে পারেন।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।