Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খবরাখবর

'বাল্যবিয়ে রোধে মেয়েদের শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে'

রেজাউল ইসলাম মনে করেন, শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে তারা নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে।

'বাল্যবিয়ে রোধে মেয়েদের শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে'

আব্দুল্লাহ ফুয়াদ

Published : 14 Oct 2026, 12:40 PM

Updated : 14 Oct 2026, 11:56 AM

বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি শিশু ও অভিভাবকদের সচেতন করা এবং শিক্ষার প্রসার জরুরি বলে মনে করেন সিরাজগঞ্জের দারুল ইসলাম একাডেমি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস. এম. রেজাউল ইসলাম।

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, সিরাজগঞ্জে আগের তুলনায় বাল্যবিয়ের ঘটনা কমেছে। জেলা প্রশাসন এবং মাধ্যমিক শিক্ষা বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয় থেকে বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

রেজাউল ইসলাম মনে করেন, শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে তারা নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে। এ জন্য ছেলে ও মেয়েশিশুদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন করা প্রয়োজন।

তার মতে, ছেলে হোক বা মেয়ে, সব শিশুকে শিক্ষিত করে দেশের সম্পদ হিসেবে গড়ে তোলা সবার দায়িত্ব। শিশুদের সুস্থ ও স্বাভাবিক জীবন নিশ্চিত করতে বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: সিরাজগঞ্জ।
এ সম্পর্কিত খবর
'বাল্যবিয়ে রোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়'
'বাল্যবিয়ে রোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়'
‘সিসাদূষণ কমানোর কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বয় জরুরি’
‘সিসাদূষণ কমানোর কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বয় জরুরি’
‘অবৈধ সিসা ব্যাটারি কারখানা বন্ধে পদক্ষেপ জরুরি’
‘অবৈধ সিসা ব্যাটারি কারখানা বন্ধে পদক্ষেপ জরুরি’
নেত্রকোণায় হয়ে গেল মেধা অন্বেষণ প্রতিযোগিতা
নেত্রকোণায় হয়ে গেল মেধা অন্বেষণ প্রতিযোগিতা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24