Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খবরাখবর

‘বাল্যবিয়ে নারীর ক্ষমতায়নের পথে বাধা’

আতিয়া সানজিদা বলেন, বাল্যবিয়ের কারণে মেয়েদের নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সীমিত হয়ে যায়।

‘বাল্যবিয়ে নারীর ক্ষমতায়নের পথে বাধা’

শাহরিয়ার হোসেন প্রিতম শাহরিয়ার হোসেন প্রিতম

Published : 28 Nov 2026, 03:00 PM

Updated : 28 Nov 2026, 02:45 PM

বাল্যবিয়ে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা অর্জনের পথে বাধা বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড উইমেন স্টাডিজ বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা সুষমা।

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, বাল্যবিয়ের কারণে মেয়েদের শিক্ষা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং নিজের পছন্দ অনুযায়ী জীবন পরিচালনার সুযোগ বাধাগ্রস্ত হয়।

তিনি বলেন, নারীর ক্ষমতায়ন শুধু শিক্ষার সুযোগ পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়া, আর্থিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং নিজের পছন্দ অনুযায়ী জীবন পরিচালনার স্বাধীনতাও এর গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বাল্যবিয়ের কারণে মেয়েরা এসব ক্ষেত্রে পিছিয়ে পড়ে।

বিয়ের পর নারীর ওপর সংসারের নানা দায়িত্ব এসে পড়ে উল্লেখ করে আতিয়া সানজিদা বলেন, সন্তান লালন-পালন, পরিবারের সদস্যদের দেখাশোনা এবং ঘরের কাজের মত অবৈতনিক সেবামূলক কাজের বড় অংশ নারীকেই করতে হয়।

এর পাশাপাশি সন্তান জন্মদান ও প্রতিপালনের দায়িত্বও তাদের নিতে হয়। এসব দায়িত্ব পালনের ক্ষেত্রে নারীর শারীরিক ও মানসিক প্রস্তুতির বিষয়টি অনেক সময় গুরুত্ব পায় না।

আতিয়া সানজিদা বলেন, বাল্যবিয়ের কারণে মেয়েদের নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সীমিত হয়ে যায়। এতে তাদের ক্ষমতায়ন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি লিঙ্গসমতা অর্জনও চ্যালেঞ্জের মুখে পড়ে।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
বাড়ি ছেড়ে রেলস্টেশনে, ফিরতে চায় না শিশু
বাড়ি ছেড়ে রেলস্টেশনে, ফিরতে চায় না শিশু
বিয়ের কাছে হার মানতে রাজি নয় কিশোরী
বিয়ের কাছে হার মানতে রাজি নয় কিশোরী
সিলেটের দক্ষিণ সুরমা কলেজে বিতর্ক প্রতিযোগিতা
সিলেটের দক্ষিণ সুরমা কলেজে বিতর্ক প্রতিযোগিতা
চায়ের দোকান দেওয়ার স্বপ্ন শিশু হাসানের
চায়ের দোকান দেওয়ার স্বপ্ন শিশু হাসানের

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24