বড় হয়ে একটি চায়ের দোকান দেওয়ার স্বপ্ন দেখে এই শিশু।
Published : 25 Nov 2026, 03:30 PM
কমলাপুর রেলস্টেশনে কুলির কাজ করে ১৪ বছর বয়সী মোহাম্মদ হাসান। কাজ না থাকলে ভাঙারি কুড়িয়ে বিক্রি করে সে।
বড় হয়ে একটি চায়ের দোকান দেওয়ার স্বপ্ন দেখে এই শিশু।
কুলির কাজ করে প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা আয় হয় তার। দুই বছর ধরে কমলাপুর রেলস্টেশনে থাকছে সে।
তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। তবে জেলার কোন গ্রামে তাদের বাড়ি, তা মনে করতে পারে না হাসান।
সে জানায়, তার বাবা আগে মাটি কাটার কাজ করতেন। এখন কোনো কাজ করেন না। বাবার সঙ্গে অভিমান করেই বাড়ি ছাড়ে সে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।