কর্মশালায় প্রশিক্ষণ দেন হ্যালোর কো-অর্ডিনেটর মো. মনির হোসাইন।
Published : 07 Oct 2026, 02:35 PM
রাঙামাটিতে শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলো-আপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই আয়োজন করে।
জেলা বন সংরক্ষকের কার্যালয়ের সভাকক্ষে শুক্রবার এ কর্মশালার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কনসালটেন্ট মোহাম্মদ এয়াছিনুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক প্রান্ত রনি।
কর্মশালায় প্রশিক্ষণ দেন হ্যালোর কো-অর্ডিনেটর মো. মনির হোসাইন।
এর আগে জানুয়ারিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী কর্মশালায় ২০ জন শিশু-কিশোর অংশ নেয়। দ্বিতীয় পর্যায়ে তাদের মধ্য থেকে ১০ জনকে ফলো-আপ প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: রাঙামাটি।