১৮টি স্কাউট দল নিয়ে এ আয়োজন করেছে বাংলাদেশ স্কাউটসের সদর উপজেলা শাখা।
Published : 27 Sep 2026, 01:15 PM
'স্কাউটিং স্বপ্নময় ভবিষ্যৎ গড়ার প্রেরণা’ প্রতিপাদ্যে নীলফামারীতে পাঁচ দিনব্যাপী স্কাউট সমাবেশ শুরু হয়েছে।
সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ১৮টি স্কাউট দল নিয়ে এ আয়োজন করেছে বাংলাদেশ স্কাউটসের সদর উপজেলা শাখা।
শুক্রবার সকাল ১১টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মুবাশ্বিরা আমাতুল্লাহ।
এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা স্কাউটসের কমিশনার বদরুন নাহার।
মহাতাবু জলসার মাধ্যমে আগামী ২৮ সেপ্টেম্বর সমাবেশটি শেষ হবে।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: নীলফামারী।