Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খবরাখবর

অবহেলার কষ্ট নিয়ে বেড়ে উঠছে হরিজন শিশুরা

১৩ বছর বয়সী সুজন জানায়, স্কুলেও তাকে সহপাঠীদের অবহেলার শিকার হতে হয়।

অবহেলার কষ্ট নিয়ে বেড়ে উঠছে হরিজন শিশুরা

মাহমুদ হাচান মাহমুদ হাচান

Published : 27 Sep 2026, 01:50 PM

Updated : 27 Sep 2026, 01:01 PM

নানা সময় অবহেলা, উপহাস ও কটু কথার শিকার হতে হয় বলে জানিয়েছে হরিজন সম্প্রদায়ের শিশুরা।

নীলফামারীর ডোমার রেলস্টেশনের পাশে বসবাসকারী কয়েকজন শিশুর সঙ্গে কথা হয় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদকের।

১৫ বছর বয়সী হৃদয় বলে, “আমাদের অনেক সময় খাবারের দোকানে ঢুকতে দেয় না। সবার সঙ্গে বসে খেতেও পারি না। কোনো খাবারের দোকানে গেলে আমাদের আলাদা প্লেট-গ্লাস নিয়ে যেতে হয়।”

১৩ বছর বয়সী সুজন জানায়, স্কুলেও তাকে সহপাঠীদের অবহেলার শিকার হতে হয়।

অভিযোগ করে সে বলে, “স্কুলে অনেকেই আমাদের সঙ্গে বসতে চায় না। পাশে বসলে বেঞ্চ থেকে উঠে যায়। এতে খুব খারাপ লাগে।”

১২ বছর বয়সী রিয়ার অভিজ্ঞতাটাও অনেকটা একই রকম।

সে বলছিল, “আমরা খেলতে গেলে অনেক সময় অন্যরা দলে নেয় না। বলে, তোমরা আলাদা থাকো। তখন খুব একা লাগে। এ ছাড়া রাস্তায় চলার সময়ও অনেকে খারাপ কথা বলে।”

প্রদীপ কুমার নামের হরিজন সম্প্রদায়ের এক বয়োজ্যেষ্ঠ বলেন, “আমরা বহু বছর ধরে এখানে বসবাস করছি। এখনও সমাজের অনেক মানুষ আমাদের নিচু চোখে দেখে। সবচেয়ে বেশি কষ্ট পায় আমাদের শিশুরা।”

এ বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা বলেন, “সমাজের সবার সচেতনতা বাড়াতে হবে, যাতে হরিজন সম্প্রদায়সহ সব শিশুই নিরাপদ ও সম্মানজনক পরিবেশে বেড়ে উঠতে পারে।”

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নীলফামারী।
এ সম্পর্কিত খবর
‘কখনোই বাড়ি ফিরতে চাই না’
‘কখনোই বাড়ি ফিরতে চাই না’
দুর্গাপুরে বিনামূল্যে শিক্ষা উপকরণ পেল প্রায় ৩০০ শিক্ষার্থী
দুর্গাপুরে বিনামূল্যে শিক্ষা উপকরণ পেল প্রায় ৩০০ শিক্ষার্থী
শৌখিন সামগ্রীর ঠিকানা দোয়েল চত্বর
শৌখিন সামগ্রীর ঠিকানা দোয়েল চত্বর
ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় সচেতনতামূলক সভা
ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় সচেতনতামূলক সভা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24