এর আগে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
Published : 27 Sep 2026, 01:30 PM
শিশুশ্রম ও বাল্যবিয়ে প্রতিরোধ এবং ঝরে পড়া শিশুদের স্কুলে ফেরাতে সচেতনতা বাড়াতে নীলফামারীতে সাইকেল শোভাযাত্রার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফডি) নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এ আয়োজন করে।
এদিন সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়। এটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এর আগে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।
এ সময় জেলা প্রশাসক বলেন, এই শোভাযাত্রার মাধ্যমে মানুষ সচেতন হবে এবং শিশুশ্রম ও বাল্যবিয়ে রোধে একটি বার্তা পৌঁছে যাবে। শিশুরা যেন শ্রমে না জড়ায় এবং তাদের বাল্যবিয়ে না হয়, এটিই আমাদের সবার চাওয়া।
শোভাযাত্রায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ স্থানীয়রা অংশ নেন।
প্রতিবেদক: আফিয়া জাহীন অর্থী (১৫) ও কাজী মিমি (১২), নীলফামারী।