মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রসহ বিভিন্ন প্রকাশনা সংস্থার বই বিক্রি করা হয়।
Published : 27 Sep 2026, 12:56 PM
মেহেরপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার শহরের শহীদ ড. শামসুজ্জোহা পার্কে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রসহ বিভিন্ন প্রকাশনা সংস্থার বই বিক্রি করা হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
আয়োজকেরা জানান, মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ানো এবং জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার লক্ষ্যেই দেশজুড়ে এ ধরনের বইমেলার আয়োজন করা হচ্ছে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: মেহেরপুর।