Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
আমার কথা

একদম সময় নেই!

"পরীক্ষার কথা ছাড়া আর কিছুই মাথায় আনা যাবে না!"

একদম সময় নেই!

তাসনোভা আলম (১৫), শেরপুর

Published : 01 Jun 2022, 06:15 PM

Updated : 01 Jun 2022, 06:15 PM

চারদিকে শুধু স্কুল, কোচিং, প্রাইভেট, পরীক্ষা; পড়াশোনার চাপ! এত সবকিছুর মাঝে নিজের শখ-ইচ্ছাগুলো কীভাবে পূরণ করব?

সকাল শুরু হয় ফিজিক্স অথবা কেমিস্ট্রি প্রাইভেট দিয়ে। তারপর প্রাইভেট শেষ করেই স্কুলের জন্য দৌড়।

স্কুল ৪টা পর্যন্ত আর সাড়ে ৪টা টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোচিং করতে হয়। এরপর বাসায় আসতে না আসতেই ৮টা থেকে আবার প্রাইভেট!

তারপর? স্কুল আর কোচিংয়ের পড়াগুলো? ওগুলোও আমাকেই পড়তে হয়।

আচ্ছা ধরেই নিলাম যে পড়াশোনাই তো আমার করা উচিত কিন্তু এটাই কী আমার একমাত্র কাজ? অবশ্যই না।

আমার বয়স ১৫ বছর, এই বয়সে আমার অনেক কিছুই করতে ইচ্ছা করে। আমার মোবাইল ফোনে ফেইসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব ব্যবহার করতে একদম ভালো লাগে না। এর থেকে বাস্তবের শখগুলো বেশি পূরণ করতে ইচ্ছা হয়। তাই আমি যখনই সময় পাই, হতে পারে বৃহস্পতিবার রাত অথবা কোনো ছুটির দিনে আমি আঁকতে বসে যাই রং তুলি নিয়ে।

আমার কাছে নিজের চিন্তা ভাবনাগুলো প্রকাশের অন্যতম মাধ্যম মনে হয় আঁকাবুকি করা।

আরেকটা কাজ করি আমি তা হলো সঞ্চিয়তা বা সুকান্ত যাই চোখের সামনে পাই নিয়ে আবৃত্তি করি। তবে সেক্ষেত্রেও বাঁধা হয়ে দাঁড়ায় ‘কে কী ভাববে আমার আবৃত্তি শুনে’- সেই ভাবনা। তাই নিরবে মনে মনে পড়তে হয়।

আবার বই পড়ার শখও আছে। সেটাও পড়া যায় না তার কারণ দিনে তো সময় নেই-ই, কিন্তু রাতের বেলা রুমের লাইট অন করে রাখা যাবে না। বাবা-মা লাইট জ্বালানো দেখলে এসেই বলবেন, "সকালে স্কুল আছে, এক্ষুণি লাইট অফ কর।"

সুতরাং, কোনো ইচ্ছাই পূরণ করা যাচ্ছে না!

সব কথার এক কথা হলো, "সময় নেই আমাদের, সামনে পরীক্ষা। পরীক্ষার কথা ছাড়া আর কিছুই মাথায় আনা যাবে না!"

  • শেরপুর জেলা
  • শিক্ষা ব্যবস্থা
  • প্রাইভেট ও কোচিং
এ সম্পর্কিত খবর
ঢাবিতে এক বিকেল
ঢাবিতে এক বিকেল
প্রকৃতির সান্নিধ্যে এক বিকেল
প্রকৃতির সান্নিধ্যে এক বিকেল
বাল্যবিয়েতে সংকুচিত হয় স্বপ্নের জগৎ
বাল্যবিয়েতে সংকুচিত হয় স্বপ্নের জগৎ
ফুটপাত হোক নির্বিঘ্নে হাঁটার পথ
ফুটপাতে রিকশা এমনভাবে রাখা হয়েছে যে, পাশাপাশি দুজন মানুষের হেঁটে যাওয়ায় কষ্টকর

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24