আফতাবনগরের মূল সড়কেও গাড়ির চাপ তুলনামূলক কম মনে হয়েছে। এখানে নতুন নতুন ভবন তৈরি হচ্ছে ঠিকই, তবে এখনো অনেক জায়গা ফাঁকা।
Published : 17 Nov 2026, 04:00 PM
রাজধানীর আফতাবনগরে এক বিকেল কাটানোর সুযোগ হয়েছিল। ব্যস্ত শহরের কোলাহল থেকে কিছুটা দূরে গিয়ে মনে হল, যেন অন্য কোথাও চলে এসেছি।
চারপাশে বড় বড় গাছ, সবুজ আর বেশ কিছু ফাঁকা জায়গা। কোথাও মাটির রাস্তা। সেই রাস্তা ধরে হাঁটতে গিয়ে মনে পড়ছিল নিজের গ্রামের কথা। যে গ্রামে আমার জন্ম, শৈশবের অনেকটা সময় কেটেছে। মনে হচ্ছিল, যেন আবার সেই গ্রামেই ফিরে গেছি। চারপাশে মাটির একটা চেনা ঘ্রাণও যেন অনুভব করছিলাম।
একটি স্টিলের সেতুর পাশে পানিতে বাঁধা ছিল নৌকা। কিছুক্ষণ দাঁড়িয়ে পানিতে মাছ আছে কি না, তা দেখার চেষ্টা করলাম। পানিতে নড়াচড়া চোখে পড়ছিল।
পাশেই একটি ফুটবল অ্যাকাডেমিতে শিশুদের খেলতে দেখলাম। তাদের ছোটাছুটি আর খেলার দৃশ্যও বেশ ভালো লাগছিল।
আফতাবনগরের মূল সড়কেও গাড়ির চাপ তুলনামূলক কম মনে হয়েছে। এখানে নতুন নতুন ভবন তৈরি হচ্ছে ঠিকই, তবে এখনো অনেক জায়গা ফাঁকা। তাই পুরো এলাকাটাকে ঘিঞ্জি মনে হয়নি।
হাঁটতে হাঁটতে এমন কিছু গাছ আর ফল চোখে পড়ল, যেগুলোর নাম জানি না। তবে এগুলো আমার গ্রামের পরিচিত দৃশ্যের কথা মনে করিয়ে দিল।
আসলে শহরের ব্যস্ত জীবনে কখনো কখনো একটু সবুজ, খোলা জায়গা আর চেনা প্রকৃতির সান্নিধ্যই অনেকটা স্বস্তি দিতে পারে। আফতাবনগরের এই বিকেলটা আমার কাছে তেমনই ছিল। দিনশেষে মনে হল, শহরের মধ্যেই যেন একটুখানি গ্রাম খুঁজে পেলাম।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: ঢাকা।