রাজু ভাস্কর্য, মেট্রোরেল স্টেশন, আধুনিক ভাষা ইন্সটিটিউট ও কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণসহ বিভিন্ন স্থান ঘুরে দেখি।
Published : 23 Nov 2026, 07:45 PM
কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখার সুযোগ হয় আমার।
বাস থেকে শাহবাগে নেমে হেঁটে চলে যাই টিএসসি মোড়ে। সেখানে টঙের দোকানগুলোতে অনেক শিক্ষার্থী ও দর্শনার্থীকে আড্ডা দিতে দেখি।
এরপর রাজু ভাস্কর্য, মেট্রোরেল স্টেশন, আধুনিক ভাষা ইন্সটিটিউট ও কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণসহ বিভিন্ন স্থান ঘুরে দেখি।
ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে শিক্ষার্থীদের ব্যস্ততা, বন্ধুদের আড্ডা আর চারপাশের পরিবেশ উপভোগ করি। কোথাও দল বেঁধে গল্প চলছে, কোথাও শিক্ষার্থীরা নিজেদের কাজে ব্যস্ত। ক্যাম্পাসের এই বৈচিত্র্য আমার ভালো লেগেছে।
সময়ের অভাবে পুরো ক্যাম্পাস ঘুরের দেখার সুযোগ হয়নি। তাই সুযোগ পেলে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে যেতে চাই।
কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়। এটি দেশের ইতিহাস ও ঐতিহ্যেরও একটি অংশ।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: গাজীপুর।