Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
আমার কথা

হার থেকে শিখে ফেন্সিংয়ে আরও ভালো করতে চাই

২০২৬ সালে আমি প্রেমিলা ফেন্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিই। প্রথমবার অংশ নেওয়া কোনো প্রতিযোগিতা এটি।

হার থেকে শিখে ফেন্সিংয়ে আরও ভালো করতে চাই

জান্নাতুল মাওয়া অথৈ জান্নাতুল মাওয়া অথৈ

Published : 22 Sep 2026, 01:20 PM

Updated : 22 Sep 2026, 11:36 AM

আমি রাজধানীর নৌবাহিনী কলেজে দশম শ্রেণিতে পড়ি। পড়াশোনার পাশাপাশি আমি একজন ফেন্সার। ২০২২ সাল থেকে ফেন্সিং খেলা শুরু করি আমি।

কলেজের স্পোর্টস ক্লাবে প্রথমবার ফেন্সিং খেলা দেখে আমার মনে কৌতূহল জাগে, এটি কোন খেলা? তারপর খেলোয়াড়দের কাছ থেকে এই খেলা সম্পর্কে জানার পরই তাদের সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই। তখন জানতাম না, এই সিদ্ধান্তই একদিন আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।

২০২২ থেকে ২০২৬ পর্যন্ত চার বছরের পথচলা আমার জন্য সবসময় সহজ ছিল না। ফেন্সিং শেখার পাশাপাশি পড়াশোনা, নিয়মিত অনুশীলন, নিজের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠা এবং প্রতিযোগিতার চাপ সামলাতে হয়েছে। অনেক সময় কঠিন পরিস্থিতির মধ্যেও নিজেকে ধরে রেখে চেষ্টা চালিয়ে গেছি।

২০২৬ সালে আমি প্রেমিলা ফেন্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিই। প্রথমবার অংশ নেওয়া কোনো প্রতিযোগিতা এটি। তাই নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত আমি হেরেছি। তবে এই হার নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। কারণ খেলায় হার-জিত থাকবেই। পরাজয় থেকেই নিজের ভুলগুলো বোঝা যায় এবং আরও ভালো করার সুযোগ তৈরি হয়।

আমি মনে করি, আজকের ফলাফল আমার পক্ষে না এলেও এই হার আমাকে থামিয়ে দিতে পারবে না। সামনে আরও অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ আসবে। আমি সেসব প্রতিযোগিতার জন্য নিজেকে ভালোভাবে গড়ে তুলতে চাই।

প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী বিয়ে না করার শর্তে পেনশন পাবেন আজীবন
বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী বিয়ে না করার শর্তে পেনশন পাবেন আজীবন
ইতালি ও ইন্টার মিলানের কিংবদন্তি মাৎসোলার চিরবিদায়
ইতালি ও ইন্টার মিলানের কিংবদন্তি মাৎসোলার চিরবিদায়
যে ভাবনায় বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে প্রস্তুত হাফিনিয়া
যে ভাবনায় বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে প্রস্তুত হাফিনিয়া
‘ফ্রি প্যালেস্টাইন’ বলায় শিল্পীকে বাদ, এড শিরানের পাশ থেকে সরলেন সহশিল্পীরা
‘ফ্রি প্যালেস্টাইন’ বলায় শিল্পীকে বাদ, এড শিরানের পাশ থেকে সরলেন সহশিল্পীরা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24