একটি মেয়ের বিয়ের বয়স হওয়ার আগেই যদি তার বিয়ে হয়ে যায়, তাহলে তার পড়াশোনা থেমে যেতে পারে।
Published : 22 Sep 2026, 02:40 PM
আমাদের এলাকায় এখনও বাল্যবিয়ের ঘটনা দেখতে পাই। শুধু আমাদের এলাকাতেই নয়, আশপাশের এলাকাতেও এমন ঘটনা চোখে পড়ে। বিষয়টি আমাকে খুব ভাবায়।
একটি মেয়ের বিয়ের বয়স হওয়ার আগেই যদি তার বিয়ে হয়ে যায়, তাহলে তার পড়াশোনা থেমে যেতে পারে। নিজের স্বপ্নগুলোও হয়ত তখন আর পূরণ করা সম্ভব হয় না।
আমার আশপাশে এমন অনেক মেয়েকে দেখেছি, যারা বিয়ের পর আর আগের মত পড়াশোনা চালিয়ে যেতে পারেনি।
আমার মনে হয়, শৈশবটা পড়াশোনা, খেলাধুলা আর নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখার সময়। এই বয়সে বিয়ের মত এত বড় দায়িত্ব তার জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসে।
বাল্যবিয়ে শুধু একটি মেয়ের বর্তমানকেই বদলে দেয় না, তার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি করে। তাই আমাদের সবার উচিত বাল্যবিয়ের বিরুদ্ধে সচেতন হওয়া।
আমি চাই, দেশের প্রতিটি শিশু নিজের মত করে বেড়ে উঠুক। মেয়েরা যেন পড়াশোনা শেষ করে এবং নিজের স্বপ্ন পূরণের সুযোগ পায়।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: পটুয়াখালী।